শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাপ্তাইয়ে দৈনিক সাঙ্গুর আয়োজনে ইফতার এবং দোয়েল টিভি ও কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় সৌদি আরবের খেজুর বিতরণ করলেন ইউএনও মিথ্যা ঘোষণায় আমদানী ৬ কোটি টাকার শাড়ি-কসমেটিকস জব্দ বেনাপোলে সালথায় গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত নির্মাণের আগে নয়, নির্মাণ করে পৌরবাসির মতামত জানতে পৌরকর্তৃপক্ষের স্টাটাস বগুড়ায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের দ্রুত কার্যক্রম শুরুর আশ্বাস তথ্যমন্ত্রীর র‌্যাবের অভিযানে গাঁজাসহ দুইজন আটক সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল: ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ গ্রামবাসীর সঙ্গে ইফতার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল আহমেদ ​গাজীপুরে সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত অবহেলিত সড়ক সংস্কারে উদ্যোগ নিলেন রাসেল আহমেদ আনোয়ারায় এতিম কোরআন শিক্ষার্থীদের নিয়ে কৃষকদলের ইফতার ও দোয়া মাহফিল ফুলপুরে সাংবাদিকদের মিলনমেলায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নার্সের মাধ্যমে ডেলিভারি: নবজাতকের মৃত্যুর অভিযোগ মশিউর রহমান যাদু মিয়া রাজনীতির ‘ধ্রুব মশাল’ প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বেই কৃষির উন্নয়নের লক্ষ্যে খাল খননের ওপর গুরুত্ব দিয়েছিলেন: দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আনোয়ারায় শ্রমজীবী ও পেশাজীবীদের সম্মানে যুবদল নেতার ইফতার মাহফিল কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কেপিএমে নারী সমাবেশ অনুষ্ঠিত ঈদ উপলক্ষে তুরাগবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হারুন অর রশিদ খোকা রাজারহাটে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড় দেশের প্রকৌশল খাতের অভিভাবক প্রতিষ্ঠান আইইবি’র দোয়া ও ইফতার মাহফিল আগামীকাল শনিবার শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার উদ্যোগে এতিম শিশুদের জন্য ঈদ উপহার ও ইফতার আয়োজন বন্দর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত কাউখালীতে ঈদুল ফিতরের ভিজিএফ চাল বিতরণ পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

অভিনব কায়দায় প্রতারণা, মা-মেয়ে গ্রেফতার

অনলাইন ডেস্ক :
বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন নগর-মহানগর ডেস্ক : রাজধানীর নিউমাকের্ট এলাকায় অপহরণের নাটক সাজিয়ে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে ২০ লাখ টাকা দাবির অভিযোগে প্রতারক মা ও মেয়ে দুজনকে গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) রাতে নিউমাকের্ট থানাধীন এলিফ্যান্ট রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বিথী হাওয়া ওরফে বিবী হাওয়া (৩৮) ও সুরভী সুলতানা (২০)। গ্রেফতারকৃত বিথী ও সুরুভী সম্পর্কে মা ও মেয়ে।

নিউমাকের্ট থানা সূত্রে জানা যায়, প্রতারণার আশ্রয় নিয়ে মিথ্যা নাটক সাজিয়ে চাঁদা দাবির অভিযোগে নিউমার্কেট থানায় ৭ এপ্রিল একটি মামলা রুজু হয়। মামলার এজাহারে বলা হয়, মামলার বাদী সৈকত আলীর নিউমার্কেট থানাধীন মিনিতা প্লাজা নামক শপিং সেন্টারে একটি ঘড়ির দোকান রয়েছে।

অভিযুক্তরা গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে সৈকতের দোকানে ঘড়ি ক্রয় করতে আসলে তাদের সাথে সৈকতের স্ত্রীর সঙ্গে পরিচয় হয় এবং সৈকতের স্ত্রীকে নিজের মেয়ে বলে সম্বোধন করে।

পরবর্তীতে মোবাইল ফোনে তারা যোগাযোগ স্থাপন করে। গত ২০ মার্চ সৈকতের দোকানে বিথী আসে এবং তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ তাই তার মেয়ে সুরভীকে সেলসম্যান হিসেবে তার দোকানে কাজে নেয়ার প্রস্তাব দেয়। সৈকত সরল বিশ্বাসে সুরভীকে কাজে নেয়। কিন্ত সুরভীর আচরণ সন্দেহজনক হওয়ায় সৈকত তাকে দোকানে আসতে নিষেধ করেন।

গত ২২ মার্চ নিষেধ করার পরও সুরভী দোকানে আসে এবং অসুস্থতার কথা বলে কিছু সময় পর চলে যেতে চাইলে বিকেল ৫টায় সৈকত সুরভীকে বাসে তুলে দেন। ওই দিন রাত অনুমানিক ৮টায় বিথী মোবাইল ফোনে সৈকতকে জানায় তার মেয়ে সুরভী এখনও বাসায় পৌঁছেনি এবং তার সাথে ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

এর কিছু সময় পর বিথী মোবাইল ফোনে তাকে জানায় তার মেয়েকে অপহরণ করা হয়েছে এবং অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করছে। যেহেতু সুরভী তার দোকানে কাজ করতে গিয়ে হারিয়েছে তাই তার মেয়েকে উক্ত মুক্তিপণের টাকা দিয়ে উদ্ধার করে তাকে বুঝিয়ে দিতে হবে।

পরবর্তীতে দুপুর আনুমানিক ১টার দিকে সুরুভী সৈকত ও তার স্ত্রীকে জানায় সে কৌশলে পালিয়ে এসেছে। এসময় অপরিচিত ফোন থেকে কল করে সৈকতের স্ত্রীকে জানানো হয় সুরভীর মাকে অপহরণকারীরা আটক করে রেখেছে এবং সে যদি আসে তাহলে তাকে নিয়ে সুরভীর মাকে উদ্ধার করা যাবে।

সৈকতের স্ত্রী ঘটনাস্থলে যেতে না চাইলে তাকে ফোন করে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করা হয় ও ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তাছাড়া টাকা না দিলে সৈকতের ব্যবসার ক্ষতি হবে বলে হুমকি প্রদান করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মামলা রুজুর পর থানার একটি চৌকস টিম দ্রুত তথ্য-প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান সনাক্ত করে এবং নিউমাকের্ট থানাধীন এলিফ্যান্ট রোড এলাকায় অভিযান পরিচালনা করে বিথী হাওয়া ওরফে বিবী হাওয়া ও সুরভী সুলতানাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উক্ত ঘটনার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের নিউমাকের্ট থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চক্রটির সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর