রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

আইনশৃঙ্খলা বাহিনীর অক্লান্ত পরিশ্রমে দুর্গোৎসব নির্বিঘ্ন হয়েছে: আইজিপি

মাহফুজ জাহিদ, নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ন

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে জানিয়ে এ ক্ষেত্রে অক্লান্ত পরিশ্রমের কারণে দেশের আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় মোবাইল ফোনে বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি এ ধন্যবাদ জ্ঞাপন করেন। আইজিপি বলেন, কোনো অঘটন ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দ উৎসবের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। আমাদের শঙ্কা ছিল দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের নৈরাজ্য সৃষ্টি করার চক্রান্ত হতে পারে, দু-এক জায়গায় চেষ্টাও করা হলেও সেগুলো সঙ্গে সঙ্গে প্রতিরোধ করা হয়েছে।

এক্ষেত্রে তিনি সংশ্লিষ্টদের কৃতিত্ব দিয়ে বলেন, সরকারের উচ্চপর্যায়ের সরাসরি মনিটরিং থেকে শুরু করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ সরকারি অন্যান্য দপ্তরের আন্তরিক সহযোগিতায়, বিশেষ করে দেশের সব আইনশৃঙ্খলা বাহিনীর অক্লান্ত পরিশ্রমের কারণে এবারের পূজা এত নির্বিঘ্নে উদযাপিত হয়েছে।

বাহারুল আলম বলেন, দুর্গাপূজায় আরও অধিক নিরাপত্তার জন্য একটি অ্যাপসের ব্যবস্থা ছিল, যেখানে কোনো অপরাধের ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ সুপার, থানার ওসিদের কাছে ম্যাসেজ চলে যেত।
অক্লান্ত পরিশ্রমের জন্য দেশের সব আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আনসার বাহিনীর তরফ থেকেও নিরাপত্তার জন্য দুই লাখ আনসার সদস্য শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব, বিজিবি সহ যৌথবাহিনী দায়িত্ব পালন করেছে।

একটি বিষয় না বললেই নয়, মণ্ডপে মণ্ডপে পূজা কমিটির সঙ্গে পুলিশ কর্মকর্তাদের কন্টিনিউ যোগাযোগ রাখা হতো, কোনো সমস্যা হচ্ছে কি না এসব জানার চেষ্টা করা হতো। এছাড়া কোনো অপরাধজনিত ঘটনার আগাম সংবাদসহ নানা রকম বিষয় পুলিশকে সরাসরি অবগত করাসহ নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছিল। এসব উদ্যোগের কারণেই দু-একটি মণ্ডপে কিছু ঘটার আগেই পূজা কমিটি তাদের প্রতিরোধ করে ফেলে।
আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দারাও তৎপর ছিল উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের পাশাপাশি সবার সহযোগিতায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হলো। ৭০ হাজারের অধিক পুলিশ সদস্য দুর্গাপূজায় নিরাপত্তার জন্য রাত দিন ২৪ অক্লান্ত পরিশ্রম করেছেন।

গত ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হয়। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটেছে।

এবার সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। গত বছর সারা দেশে ৩১ হাজার ৪৬১টি দুর্গাপূজা হয়েছিল। সেই হিসাবে এবার এক হাজার ৮৯৪টি দুর্গাপূজা বেশি হয়। এছাড়া ঢাকা মহানগরে ২৫৯টি পূজা অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো খবর