শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুপুরে আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

আতঙ্ক বাড়াচ্ছে আগ্নেয়াস্ত্র

অনলাইন ডেস্ক :
রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : কোথাও ময়লার স্তূপে আবার কোথাও ঝোপঝাড়ে মিলছে আগ্নেয়াস্ত্র। সীমান্ত এলাকায় চোরাকারবারিদের ফেলে যাওয়া অস্ত্রও উদ্ধার হচ্ছে। গেল এক মাসে সিলেটে র‌্যাব, পুলিশ ও বিজিবির অভিযানে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

সচেতন মহলের ধারণা নির্বাচন সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করতে অপরাধীরা ব্যবহার করতে পারে চোরাই পথে আসা এসব অস্ত্র। সীমান্তের ওপার থেকে চোরাইপথে আগেও অস্ত্র ধরা পড়েছে। ফের চোরাইপথগুলো সক্রিয় হওয়ার আশঙ্কা বিজিবির। এজন্য অস্ত্র চোরাচালানের পয়েন্টগুলো চিহ্নিত করার কাজে নেমেছে সীমান্তরক্ষী বাহিনী। এরই মধ্যে কয়েকটি পয়েন্টও চিহ্নিত করতে সক্ষম হয়েছে বিজিবি। সিলেট বিভাগের তিন দিক ভারত সীমান্তঘেঁষা।

একদিকে আসাম, ত্রিপুরা; অন্যদিকে মেঘালয়। মেঘালয়ঘেঁষা সীমান্তের বেশ কয়েকটি স্থান অস্ত্র চোরাকারবারের জন্য পরিচিত। এসব সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্র এনে চোরাকারবারিরা পৌঁছে দেয় সারা দেশে। সীমান্ত দিয়ে মাঝেমধ্যে আসা অস্ত্র ধরা পড়ে, তবে বেশির ভাগই থেকে যায় অধরা। পতিত আওয়ামী লীগ সরকারের শেষের দিকে ভারত থেকে বিপুল পরিমাণ অস্ত্র সিলেটে আসে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগ-যুবলীগ ক্যাডারদের হাতে এসব অবৈধ অস্ত্র দেখা গেছে।

বিজিবি সিলেট ব্যাটালিয়ন সর্বশেষ ২৭ আগস্ট দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী মাওলারপাড় ব্রিজসংলগ্ন একটি বরই গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার তৈরি একটি রিভলবার ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করে। দোয়ারাবাজার সীমান্ত অনেক আগে থেকেই অস্ত্র চোরাকারবারের রুট হিসেবে পরিচিত। এর আগে ২৪ আগস্ট জাফলং চা-বাগানসংলগ্ন কাটারী সীমান্ত এলাকা থেকে ভারতের তৈরি চারটি নতুন এয়ারগান উদ্ধার করে বিজিবি। পাখি শিকারের জন্য এসব এয়ারগান ব্যবহৃত হলেও সিলেটে বিভিন্ন সংঘাত-সংঘর্ষে এসব এয়ারগান ব্যবহার হতে দেখা গেছে। ২১ আগস্ট জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামের এলাইছ মিয়ার বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি একনলা বন্দুক, দুইটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ।

অবৈধ অস্ত্র নিয়ে শঙ্কা প্রকাশ করে সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদুল্লাহ শহিদুল ইসলাম শাহীন বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে হলে অবৈধ অস্ত্র উদ্ধারে চিরুনি অভিযান চালাতে হবে। এ ছাড়া সীমান্তের ওপার থেকে যাতে অস্ত্র আসতে না পারে কিংবা কোনো উগ্র গোষ্ঠী বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে সে ব্যাপারে কড়া নজরদারি চালাতে হবে।

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। এখন সুযোগ পেলেই দুষ্কৃতকারীরা অনাকাক্সিক্ষত ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে। এই সময়টা খুবই ঝুঁকিপূর্ণ।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক গণমাধ্যমকে বলেন, সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকলে দেশের ভিতর অরাজক পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ বিষয়টি মাথায় রেখে বিজিবি সীমান্তে কাজ করছে। অস্ত্র চোরাচালানের রুটগুলো চিহ্নিত করার কাজ চলছে। ইতোমধ্যে কয়েকটি রুট চিহ্নিতও হয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর