বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

আদালতে কাঁদলেন সাবেক মন্ত্রী কামাল মজুমদার

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন আইন আদালত ডেস্ক : নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ক্ষোভ প্রকাশ করেছেন। এ সময় তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াকের আদালত রাজধানীর মিরপুর থানার মহিউদ্দিন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

শুনানিকালে কামাল আহমেদ মজুমদার আদালতের অনুমতি নিয়ে বলেন, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, নির্যাতন করা হচ্ছে। এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, দেশে আইনের শাসন থাকলে এমনটা হতো না। মামলা করছে, বাদীর খবর নাই। একের পর এক মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করছে। পরিবারের সদস্যদেরও নির্যাতন করছে ‘

তিনি আরও বলেন, ‘তারা বাড়িতে থাকতে পারছে না। জায়গা-জমি দখল করে নিচ্ছে। মিথ্যা মামলা দিচ্ছে।

সাবেক মন্ত্রী বলেন, ‘কোনো অন্যায়, দুর্নীতি করিনি। অথচ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এর বিচার চাই। আদালতের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা রয়েছে। যারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করছি। ‘

পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট মিরপুর মডেল থানার সামনে আন্দোলন চলছিল ছাত্র-জনতার। এ সময় ওই স্থান পার হওয়ার পথে আসামিদের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন মহিউদ্দিন। পরে ৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় নিহত মহিউদ্দিনের মামাতো ভাই গত ১২ সেপ্টেম্বর মিরপুর থানায় একটি মামলা করেন৷ ওই মামলায় কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর