আনোয়ারা উপজেলায় ইসলাহুল মুসলিমিন ফাউন্ডেশন এর উদ্যোগে সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বক্তিয়ারপাড়া তরতিলুল কোরআন মাদ্রাসা হলরুমে এটি অনুষ্ঠিত হয়।চট্টগ্রাম মোজাহারুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শাহাদাত হোসেন ও সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল মোমিনের সভাপতিত্বে এবং মাওলানা এস এম এরশাদ উল্লা ও মাওলানা মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বক্তিয়ারপাড়া তরতীলুল কুরআন মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা কারী শিব্বির আহমদ, বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া পটিয়ার তাফসীর বিভাগের তত্ত্বাবধায়ক মাওলানা সলিমুদ্দিন মহাদি কাসেমী, জামিয়া বাইতুল করিম হালিশহর চট্টগ্রামের মোহাদ্দেছ ও খতিব মুফতি ইব্রাহিম আনোয়ারী, আর রাশাদ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুফতি মিশকাতুল ইসলাম, বক্তিয়ার পাড়া তরতীলুল কোরআন মাদ্রাসার মাওলানা ক্বারী ইসহাক।
উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা মাওলানা ইরফানুল হক হালিম, মাওলানা কারী সাইফুল্লাহ, চালিতাতলি আনোয়ারুল উলুম মাদ্রাসার মাওলানা মুহিবুল্লাহ, আল খলিল ইয়ার ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান মাওলানা কারী ইকবাল খলিল, সেক্রেটারী মাওলানা শিবলী নোমানী, আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশন এর মাওলানা আবরার নেওয়াজ, বখতিয়ার আবাবিল ইউথ এসোসিয়েশনের সিরিয়র সহ-সভাপতি ডাক্তার আবুল খায়ের, বখতিয়ার নবীন সংঘের সভাপতি মাহমুদুল হক শফি প্রমুখ।
বক্তারা মানুষের দৈনন্দিন জীবন সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনে রাসুল সালাম এর সিরাতের প্রয়োজনীয়তা তুলে ধরে জীবনের প্রতিটি ক্ষেত্রে সিরাতের বাস্তবায়নের গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষ সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।