সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি সেগমেন্টের প্রথম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরাসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ ই-কমার্সে ‘লাইফ টাইম ডিল’র চমক: বাংলাদেশে জোয়েকের অভিষেক গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা ভান্ডারিয়ায় সাবেক যুবদল নেতার সংবাদ সম্মেলন বাংলাদেশ ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংক টিডিএফ রিফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর “হ্যাঁ”ভোট দিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে ফুলবাড়িয়ায় পৌর যুবদলের কার্যক্রম স্থগিত করায় জরুরি সভা অনুষ্ঠিত ঘাটাইলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিদ্যুৎ শ্রমিকদের বিশেষ মোনাজাত নকলায় কন্যা সন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ: বীর প্রতীক আব্দুল হাই সরকার জিয়া পরিবারের চাইতে নির্যাতিত বাংলাদেশে আর কোন পরিবার নেই: আরিফুল হক চৌধুরী মুরাদনগরে গ্রামীণ নারী উদ্যোক্তাদের মাঝে মাশরুম চাষের উপকরণ বিতরণ খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: নিজাম সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল নলছিটির সুবিদপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল   নগরকান্দায় ইমাম-মোয়াজ্জিনদের ধানের শীষের  কাজ করার ঘোষনা   বোয়ালখালীতে হাজী ইউসুফ নাহার ফাউন্ডেশনের ফ্রী চিকিৎসা ক্যাম্প ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশের ভবিষ্যত” শীর্ষক যৌথ বক্তৃতার অনুষ্ঠান বোয়ালখালীতে বিএনপি’র দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন আনোয়ারায় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, চোর গ্রেপ্তার মঞ্জুর দুর্গে আবারো ফাটল ” জেপি’র দুই সাধারণ সম্পাদক সহ ভান্ডারিয়ায় ছয় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান মতলব উত্তর সাদুল্যাপুরে প্রিমিয়ার লিগ সিজন ১৩’তম ক্রিকেট টর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এলজিইডিতে কাটেনি নেতৃত্ব সংকট রুটিন দায়িত্বেই প্রধান প্রকৌশলী বেলাল হোসেন খালেদা জিয়া যে ঘরে চল্লিশ বছর সংসার কেটেছে সেখান তাকে এক কাপড়ে নামিয়ে দিয়েছে: বিলকিস জাহান শিরীন জিয়া ইন্টার ইউনিভার্সিটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনারগাঁও ইউনিভার্সিটি বরিশাল বিভাগীয় বিজেআরআই কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত মতলব উত্তরে ৬০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক পাইকগাছায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলনমেলা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৭:০৫ অপরাহ্ন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলনমেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ( ২৯ নভেম্বর) সকালে আনোয়ারা উপজেলা অডিটোরিয়ামে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রকৌশলী ওমর ফারুকের পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন আইডিইবি কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার প্রকৌশলী জয়নাল আবেদীন৷

এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুইক পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের সিইও ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা ও এনএসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী। এসোসিয়েশনের সিনিয়র সদস্য  ইঞ্জিনিয়ার মোঃ ছলিম আল আনোয়ার ও রিয়াজুল আলম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া ইঞ্জিনিয়ারস এর ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাইয়ুম, আইডিইবি কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ আবদুল্লাহ টিটু, ইঞ্জিনিয়ার শওকত আলী জুয়েল, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান রুমী, ইঞ্জিনিয়ার আনোয়ারুল আজিম শান্ত এবং বাঁশখালী ইঞ্জিনিয়ার্স ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম প্রমূখ৷

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার তার বক্তব্যে বলেন, আনোয়ারা এমন একটি সংগঠনের জন্ম আনোয়ারার জন্য এবং আনোয়ারার ইঞ্জিনিয়ারদের জন্য এক বিরাট অর্জন। বড়- ছোট সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশ, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে কারিগরি শিক্ষা এবং এর প্রয়োগের কোন বিকল্প নেই ।

বিশেষ অতিথি বৃন্দ তাদের বক্তব্যে বলেন, আনোয়ারার বুকে এরকম একটি পেশাজীবি সংগঠন ৭ বছর ফুর্তিতে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে এবং ঘোষিত লক্ষ্য ও উদ্দেশ্য প্রতিপালনে এগিয়ে যাচ্ছে দেখে আমরা গর্ববোধ করি। বক্তাগণ আরো বলেন, দল, মত, পথের উর্ধ্বে থেকে এ সংগঠন এগিয়ে যাবে ৷

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার বলেন, এমন একটি সংগঠনের জন্ম আনোয়ারার জন্য এবং আনোয়ারার ইঞ্জিনিয়ারদের জন্য এক বিরাট একটি অর্জন। বড় ছোট সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশ, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে কারিগরি শিক্ষার প্রয়োগের কোন বিকল্প নেই।

অনুষ্ঠানের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিব উল্লাহর তার বক্তব্যে বলেন, সংগঠনের শুরু থেকে যারা এই সংগঠনকে এতদুর এগিয়ে নিয়ে এসেছেন আমি তাদের ধন্যবাদ জানাই ৷ বর্তমান বিশ্বে নিজেদের স্বার্থ রক্ষা ও এগিয়ে যেতে  একতাবদ্ব হওয়ার কোন বিকল্প নেই ৷ তিনি উপস্থিত অতিথিবৃন্দ ,সাংবাদিক  সহ সমবেত সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানান৷

এরপর তিনি ইঞ্জিনিয়ার রিয়াজুল আলম সুমন’কে সভাপতি ও ইঞ্জিনিয়ার এম এ হান্নানকে সাধারণ সম্পাদক করে আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ২০২৫-২০২৬ সালের জন্য ১১ সদস্য বিশিষ্ট আংশিক কার্যকরী কমিটি ঘোষণা করেন ৷ আগামী তিনমাসের মধ্যে উক্ত কমিটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন৷

অনুষ্ঠানের শেষ পর্যায়ে  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত বিশেষ স্বারক প্রকাশনা ” ইঞ্জিনিয়ার্স ভয়েস” এর মোড়ক উন্মোচন করা হয় ৷ এছাড়া অনুষ্ঠানের অতিথিবৃন্দকে আনোয়ারা  ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের পক্ষ হতে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর