রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

আপীল বিভাগে সাবেক মেয়র আইভীর জামিন বহাল

মাহফুজ জাহিদ
রবিবার, ১০ মে, ২০২৬, ৮:০৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপীল বিভাগ।চলমান আইনি লড়াইয়ে আপাতত স্বস্তির বার্তা এসেছে আইভী শিবিরে।

আজ রোববার (১০ মে) রাষ্ট্রপক্ষের করা পৃথক পাঁচটি লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ।

এর ফলে সংশ্লিষ্ট পাঁচ মামলায় আইভীর জামিন বহাল থাকায় কারামুক্তির পথে বড় বাধা দূর হয়েছে।

এর আগে, গত বছরের ৯ মে ভোরে নগরীর দেওভোগের নিজ বাসা থেকে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. আইভীকে গ্রেপ্তার করে পুলিশ।

পরবর্তীতে গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে বিভিন্ন থানার মোট ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।যার মধ্যে ৭টির এজাহারে তাঁর নাম ছিল না।এ বিষয় নিয়ে শুরু থেকেই প্রশ্ন ও বিতর্কের জন্ম দেয়।

এক বছরের বেশি সময় পেড়িয়ে গেলেও মামলা গুলোর তদন্ত এখনো শেষ হয়নি।বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়েও বিভিন্ন মহলে ক্ষোভ ও সমালোচনা রয়েছে।

নগরবাসীর দাবী, রাজনৈতিক ক্যারিয়ারে সেলিনা হায়াৎ আইভী এক অনন্য অবস্থান তৈরি করেছেন। ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালে সিটি করপোরেশন গঠনের পর টানা তিনবার মেয়র নির্বাচিত হয়ে তিনি একটি শক্তিশালী জনভিত্তি গড়ে তোলেন।বিশেষ করে নগরের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সৌন্দর্য বর্ধনের কাজের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন।একইসঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিও ছিলেন সহনশীল।সবমিলিয়ে ব্যাক্তি আইভীর প্রতি বিশেষ দূর্বলতা রয়েছে নগরবাসীর।

ডা.আইভীর পরিবারের দাবী,আপিল বিভাগের আদেশ তাঁর জন্য স্বস্তির হলেও , মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজনৈতিক অনিশ্চয়তা এ আইনি জটিলতা থেকেই যাচ্ছে।


এই বিভাগের আরো খবর