সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে গণভোট নিয়ে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত মনোনয়ন নাটকের অবসান: বগুড়া-১ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী কাজী রফিকুল ইসলাম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি সেগমেন্টের প্রথম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরাসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ ই-কমার্সে ‘লাইফ টাইম ডিল’র চমক: বাংলাদেশে জোয়েকের অভিষেক গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা ভান্ডারিয়ায় সাবেক যুবদল নেতার সংবাদ সম্মেলন বাংলাদেশ ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংক টিডিএফ রিফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর “হ্যাঁ”ভোট দিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে ফুলবাড়িয়ায় পৌর যুবদলের কার্যক্রম স্থগিত করায় জরুরি সভা অনুষ্ঠিত ঘাটাইলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিদ্যুৎ শ্রমিকদের বিশেষ মোনাজাত নকলায় কন্যা সন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ: বীর প্রতীক আব্দুল হাই সরকার জিয়া পরিবারের চাইতে নির্যাতিত বাংলাদেশে আর কোন পরিবার নেই: আরিফুল হক চৌধুরী মুরাদনগরে গ্রামীণ নারী উদ্যোক্তাদের মাঝে মাশরুম চাষের উপকরণ বিতরণ খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: নিজাম সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল নলছিটির সুবিদপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল   নগরকান্দায় ইমাম-মোয়াজ্জিনদের ধানের শীষের  কাজ করার ঘোষনা   বোয়ালখালীতে হাজী ইউসুফ নাহার ফাউন্ডেশনের ফ্রী চিকিৎসা ক্যাম্প ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশের ভবিষ্যত” শীর্ষক যৌথ বক্তৃতার অনুষ্ঠান বোয়ালখালীতে বিএনপি’র দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন আনোয়ারায় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, চোর গ্রেপ্তার মঞ্জুর দুর্গে আবারো ফাটল ” জেপি’র দুই সাধারণ সম্পাদক সহ ভান্ডারিয়ায় ছয় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান মতলব উত্তর সাদুল্যাপুরে প্রিমিয়ার লিগ সিজন ১৩’তম ক্রিকেট টর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এলজিইডিতে কাটেনি নেতৃত্ব সংকট রুটিন দায়িত্বেই প্রধান প্রকৌশলী বেলাল হোসেন খালেদা জিয়া যে ঘরে চল্লিশ বছর সংসার কেটেছে সেখান তাকে এক কাপড়ে নামিয়ে দিয়েছে: বিলকিস জাহান শিরীন জিয়া ইন্টার ইউনিভার্সিটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনারগাঁও ইউনিভার্সিটি বরিশাল বিভাগীয় বিজেআরআই কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

আবারও নবীনগরে মনাক বাহিনীর তাশুব গুলিবিদ্ধ ৪ জন হাসপাতালে

মনির হোসেন, নবীনগর
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামের অলি মিয়ার বাড়িতে বিয়ের উৎসব চলাকালে সোমবার (৩ ফেব্রুয়ারি) এলাকার সন্ত্রাসী মনাক মিয়া ও তার সশস্ত্র বাহিনী আকস্মিক এক হামলা চালিয়ে সব লণ্ডভণ্ড করে দিয়েছে। ওই নারকীয় হামলা ও তাণ্ডবে ওই পরিবারের কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে মনাক বাহিনীর গুলিতে গুরুতর আহত ৪ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। গুলিবিদ্ধরা হলেন- বড়িকান্দি গ্রামের অলি মিয়া (৫০) তার বড় ভাই খলিল মিয়া (৬০), ছোট ছেলে আসিফ মিয়া (১৬) ও ভাগ্নে নাছির মিয়া (২০)।
খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) ওবায়দুর রহমান, নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
এ ঘটনায় আহত অলি মিয়ার স্ত্রী সেলিনা বেগম সোমবার রাতে সন্ত্রাসী মনাকসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামি করে নবীনগর থানায় একটি মামলা করেছেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান রাত ১১টার দিকে কালের কণ্ঠকে জানান, ‘হামলার ঘটনার পর পরবর্তী যেকোনো পরিস্থিতি এড়াতে অলি মিয়ার বাড়িতে এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে ৫ জন পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত রয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ‘বড়িকান্দি গ্রামের অলি মিয়ার সৌদি প্রবাসী ছেলে ইমরান মিয়ার বিয়ে উপলক্ষে সোমবার ওই বাড়িতে বরযাত্রীসহ বিভিন্ন আত্মীয় স্বজনের উপস্থিতিতে রীতিমতো উৎসব চলছিল। কিন্তু বর বাড়ি থেকে বের হওয়ার প্রাক্কালে বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী নূরজাহানপুর গ্রামের সন্ত্রাসী মনাক মিয়ার নেতৃত্বে তার বাহিনী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিয়ে বাড়িতে আচমকা হামলা চালায়। ওই সময় মনাক বাহিনীর গুলিতে কমপক্ষে ৬ জন আহত হন।
এ বিষয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আজিজুল হক বলেন, ‘শুনেছি, আকস্মিক ওই হামলায় গুলিবিদ্ধ হওযার পর অলি মিয়াসহ চারজনকে ঢাকায় পাঠানো হয়।
এ ছাড়া হামলার সময় বিয়ে বাড়িতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।’
বড়িকান্দি ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লাল মিয়া বলেন, ‘আমি ঘটনার সময় এলাকায় ছিলাম না। তবে এসে সব শুনেছি। মনাক ডাকাত সম্পর্কে তো আপনারা (সাংবাদিক) সবই জানেন। তবে বিয়ে বাড়িতে এমন হামলা ঠিক হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, ‘মনাক এলাকার সবচেয়ে ভয়ানক সন্ত্রাসী। তার বিরুদ্ধে বহু মামলা আছে। সর্বশেষ কিছুদিন আগে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করার পর এলাকায় স্বস্তি ফিরেছিল। কিন্তু গত মাসের মাঝামাঝি সে আবার জামিনে বের হয়ে আসার পর এলাকায় চরম ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।’
কি কারণে হঠাৎ বিয়ে বাড়িতে এই নারকীয় হামলা হলো? এ প্রশ্নের জবাবে ঘটনাস্থল থেকে ঘুরে এসে এডিশনাল এসপি ওবায়দুর রহমান কালের কণ্ঠকে রাতে বলেন, ‘অলি মিয়ার বাড়ির একটি বড় ব্যাটারি চুরি হওয়ায় অলির বাড়ির লোকজন মনাকের বাহিনীকে ইঙ্গিত করে ফেসবুকে লেখালেখি করে। এতে ক্ষিপ্ত হয়ে জামিনে বের হওয়া মনাক ও তার বাহিনী ওই জঘন্য হামলা চালায় বলে জানতে পেরেছি।’ তিনি জানান, ‘আহত সবাই গুলিবিদ্ধ কিনা, সেটি এখনো আমরা নিশ্চিত নই।’
নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক থানায় মামলার সত্যতা নিশ্চিত করে রাতে বলেন, ‘কুখ্যাত সন্ত্রাসী মনাকের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি, হত্যাসহ বহু মামলা থানায় রয়েছে। আজকের ঘটনার পর তাকে ধরতে তার বাড়িতে একাধিকবার অভিযান চালিয়েছে পুলিশ


এই বিভাগের আরো খবর