সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি সেগমেন্টের প্রথম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরাসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ ই-কমার্সে ‘লাইফ টাইম ডিল’র চমক: বাংলাদেশে জোয়েকের অভিষেক গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা ভান্ডারিয়ায় সাবেক যুবদল নেতার সংবাদ সম্মেলন বাংলাদেশ ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংক টিডিএফ রিফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর “হ্যাঁ”ভোট দিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে ফুলবাড়িয়ায় পৌর যুবদলের কার্যক্রম স্থগিত করায় জরুরি সভা অনুষ্ঠিত ঘাটাইলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিদ্যুৎ শ্রমিকদের বিশেষ মোনাজাত নকলায় কন্যা সন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ: বীর প্রতীক আব্দুল হাই সরকার জিয়া পরিবারের চাইতে নির্যাতিত বাংলাদেশে আর কোন পরিবার নেই: আরিফুল হক চৌধুরী মুরাদনগরে গ্রামীণ নারী উদ্যোক্তাদের মাঝে মাশরুম চাষের উপকরণ বিতরণ খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: নিজাম সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল নলছিটির সুবিদপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল   নগরকান্দায় ইমাম-মোয়াজ্জিনদের ধানের শীষের  কাজ করার ঘোষনা   বোয়ালখালীতে হাজী ইউসুফ নাহার ফাউন্ডেশনের ফ্রী চিকিৎসা ক্যাম্প ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশের ভবিষ্যত” শীর্ষক যৌথ বক্তৃতার অনুষ্ঠান বোয়ালখালীতে বিএনপি’র দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন আনোয়ারায় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, চোর গ্রেপ্তার মঞ্জুর দুর্গে আবারো ফাটল ” জেপি’র দুই সাধারণ সম্পাদক সহ ভান্ডারিয়ায় ছয় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান মতলব উত্তর সাদুল্যাপুরে প্রিমিয়ার লিগ সিজন ১৩’তম ক্রিকেট টর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এলজিইডিতে কাটেনি নেতৃত্ব সংকট রুটিন দায়িত্বেই প্রধান প্রকৌশলী বেলাল হোসেন খালেদা জিয়া যে ঘরে চল্লিশ বছর সংসার কেটেছে সেখান তাকে এক কাপড়ে নামিয়ে দিয়েছে: বিলকিস জাহান শিরীন জিয়া ইন্টার ইউনিভার্সিটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনারগাঁও ইউনিভার্সিটি বরিশাল বিভাগীয় বিজেআরআই কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত মতলব উত্তরে ৬০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক পাইকগাছায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

আশুরা: আত্মশুদ্ধি ও আত্মত্যাগের এক অবিনাশী শিক্ষা

অনলাইন ডেস্ক :
শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন অন্যান্য ডেস্ক : হিজরি সনের প্রথম মাস মহররম। আর এই মাসের দশম দিন, যাকে আমরা আশুরা নামে জানি, তা ইসলামী ইতিহাসে এক অভূতপূর্ব তাৎপর্য বহন করে। এই দিনে সংঘটিত হয়েছে মুক্তির বিস্ময়, ঈমানের বিজয়, আর তাওহীদের পথে আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত। আশুরা কোনো শোক দিবস নয়; বরং এটি ন্যায় ও সত্যের পথে দৃঢ়চিত্তে অটল থাকার দিন।

রাসূলুল্লাহ (সা.) মদিনায় হিজরত করার পর দেখলেন, ইহুদিরা আশুরার দিন রোজা রাখছে। কারণ, এই দিনেই আল্লাহ তায়ালা ফেরাউনকে ধ্বংস করে হজরত মুসা (আ.) ও বনি ইসরাঈলকে মুক্তি দিয়েছিলেন। তিনি বললেন:

«نَحْنُ أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ»

“তোমাদের চেয়ে আমরা মূসার অধিক হকদার।”
(সহিহ বুখারি: ২০০৪)

এরপর তিনি নিজেও রোজা রাখলেন এবং সাহাবীদেরও রোজা রাখার নির্দেশ দিলেন।

আশুরার রোজার ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে:
«صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ، إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ»

“আমি আল্লাহর কাছে আশা রাখি যে, আশুরার রোজা আগের এক বছরের গুনাহ মাফ করে দেবে।”
(সহিহ মুসলিম: ১১৬২)

তবে শুধু মহররম মাসের দশ তারিখে রোজা রাখলে তা ইহুদিদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায় বলে মহানবী (সা.) বলেন:

«لَئِنْ بَقِيتُ إِلَى قَابِلٍ لَأَصُومَنَّ التَّاسِعَ»

‘আমি যদি আগামী বছর জীবিত থাকি, তবে অবশ্যই ৯ তারিখেও রোজা রাখব।’
(সহিহ মুসলিম: ১১৩৪)

আশুরার দিনকে কেন্দ্র করে অনেক কুসংস্কার ছড়িয়ে পড়েছে। কেউ কেউ এ দিনকে অতি আনন্দের রূপ দেয়, আবার কেউ শোকের মাতমে নিপতিত হয়।

অথচ ইসলামে এই দিনে গায়ে আঘাত, কান্নাকাটি বা শোক উদযাপনের কোনো বিধান নেই। রাসূলুল্লাহ (সা.) বলেন:
«لَيْسَ مِنَّا مَنْ لَطَمَ الْخُدُودَ، وَشَقَّ الْجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ»

‘সে আমাদের অন্তর্ভুক্ত নয়, যে ব্যক্তি গালে চড় মারে, কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহিলিয়াতের আহ্বান জানায়।’
(সহিহ বুখারি: ১২৯৪)

তবে একটি করণীয় রয়েছে, যার হাদিসটি দীর্ঘদিন ধরে আলেমদের মাঝে সুপরিচিত:

«مَن وَسَّعَ عَلَى أَهْلِهِ يَومَ عَاشُورَاءَ، وَسَّعَ اللَّهُ عَلَيهِ سَائِرَ سَنَتِهِ»

‘যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবার-পরিজনের ওপর খরচে প্রশস্ততা করবে, আল্লাহ তাআলা তার রিজিক সারা বছর প্রশস্ত করবেন।’
(আল-বায়হাকি, শুআবুল ঈমান, হাদিস: ৩৫১৮)

আশুরার দিন কারবালার শোকময় ঘটনাও মুসলমানদের হৃদয় স্পর্শ করে। প্রিয় নবীর দৌহিত্র হুসাইন (রা.)-এর শাহাদত স্মরণে মুসলিম মাত্রই কষ্ট অনুভব করতে পারেন, কিন্তু তা শরীয়তের সীমা অতিক্রম করে নয়।

তিনি জুলুমের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে থেকে সত্য ও ন্যায়ের জন্য প্রাণ দিয়েছিলেন। সেটিই মূল শিক্ষা।
আসুন, আমরা আশুরার দিন রোজা রেখে, ইবাদতে মনোনিবেশ করে, গরিব-দুঃখীর পাশে দাঁড়িয়ে এই দিনের শিক্ষা ধারণ করি। জুলুম, অন্যায়, কুসংস্কার ও বিদআতের বিরুদ্ধে ঈমানের প্রাচীর হয়ে দাঁড়াই।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর