কুড়িগ্রামের আসন্ন চিলমারী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন বিএনপি নেতা আব্দুল মতিন সরকার শিরিন।
আসন্ন চিলমারী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চায়ের টেবিলে বইছে ভোটের উৎসব। ২৮ সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি’র মনোনীত দলীয় প্রার্থী আলহাজ¦ আজিজুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পরাজিত হওয়ায় বিএনপি’র ইমেজ ৩টি উপজেলায় পুনরুদ্ধার করা দাবী হয়ে উঠেছে। আসন্ন চিলমারী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি’র যোগ্য প্রার্থী মনোনয়নে ভুল হলে আবারও ইমেজ সংকটে পড়বে বিএনপি। এই মহুর্তে বিএনপি’র তৃর্ণমূলের নেতা-কর্মীদের দাবী আসন্ন চিলমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থীত প্রার্থী হিসেবে আব্দুল মতিন সরকার শিরিন কে মনোনয়ন দিলে তিনি নিশ্চিত বিজয় এনে দিতে পারবেন বলে সাধারণ নেতা-কর্মীরা মনে করে। আব্দুল মতিন সরকার শিরিন ১৯৮৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হয়ে রাজনৈতিক জীবনের সূচনা করেন।
৯০-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তিনি জগন্নাত কলেজে অধ্যায়নকালীন ছাত্র অবস্থায় সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ১৯৯২ সাল হতে ১৯৯৬ সাল পর্যন্ত চিলমারী উপজেলা ছাত্রদলের সভাপতি পদে এবং ১৯৯৭ সাল হতে ২০১০ সাল পর্যন্ত চিলমারী উপজেলা যুবদলের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও আব্দুল মতিন সরকার শিরিন ২০১৫ সাল হতে ২০২৫ সাল পর্যন্ত চিলমারী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন। এসময় তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূতিকা রাখতে গিয়ে হামলা-মামলা ও গ্রেফতারের শিকার হন। বর্তমানে তিনি চিলমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটিতে সদস্য পদে আছেন। বিএনপি’র পরিক্ষিত ত্যাগী নেতা আব্দুল মতিন সরকার শিরিন আসন্ন চিলমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় সমর্থন ও সাধারণ ভোটারদের দোয়া কামনা করেছেন। তিনি চিলমারী উপজেলাকে মাদক ও দুর্নীতি মুক্ত, নদী ভাঙ্গনরোধে নদী শাসন ব্যবস্থা জোড়দার, চিলমারীর রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট ও অবকাঠামো উন্নয়ন বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি মনে করেন চিলমারীতে পর্যটন শিল্প গড়ে তুললে অর্থনৈতিক বিকাশ হবে।
তার দাবী চিলমারী উপজেলায় বেকারদের কর্মসংস্থান, সোনালী আঁশ পাটের সু-দিন ফিরিয়ে আনা, স্থানীয় পর্যায়ে কৃষকদের জন্য পণ্যপ্রক্রিয়া জাতকরণ করে কৃষকদের রক্ষা করা। তিনি নির্বাচিত হলে মৎস্য সেক্টরের উন্নয়ন সম্প্রসারণ ও আধুনিকায়ন সহ চরাঞ্চলের দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ভূমিকা রাখতে চান।
বিভিন্ন বিষয় নিয়ে বিএনপি নেতা আব্দুল মতিন সরকার শিরিন জানায়, জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পিছনে দলীয় কোন্দলই দায়ী। তবে উপজেলা নির্বাচনে তাকে দলীয় সমর্থন দিলে তিনি দলকে বিজয় এনে দিতে পারবেন বলে শতভাগ আশাবাদী।