রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

‘ইউরিন ইনফেকশন’ হলে কেন সতর্ক হবেন?

অনলাইন ডেস্ক :
সোমবার, ১২ মে, ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : ইউরিন ইনফেকশন হলে মূত্রনালি ও মূত্রথলিতে রোগ–জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ে। গরমের কারণে জননতন্ত্রের চারপাশে ঘাম জমে ইউরিন ইনফেকশন হতে পারে। আবার তাড়াহুড়ো করে প্রস্রাব করলে অর্থাৎ প্রস্রাব ইনকমপ্লিট থাকলেও ইউরিন ইনফেকশন হতে পারে।

চিকিৎসকেরা বলেন, ‘‘সময় নিয়ে ভালোভাবে প্রস্রাব করা উচিত। তা নাহলে প্রস্রাবে ইনফেকশন হতে পারে।’’

ইউরিন ইনফেকশন সিভিয়ার বা মডারেট পর্যায়ের হতে পারে। সবার প্রথমে বোঝা দরকার ইউরিন ইনফেকশন হয়েছে কিনা, যদি ইনফেকশন হয়ে থাকে তাহলে কোন পর্যায়ে আছে সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে।

ফারজানা আক্তার ইভা, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, বেটার লাইফ হসপিটাল বলেন, ‘‘যখন আপনি দেখবেন যে, আপনার ইউরিনেশনে বার্নিং হচ্ছে অথবা জ্বালাপোড়া হচ্ছে, ফ্রিকোয়েন্ট ইউরিনেশন হচ্ছে, ইনকমপ্লিট ইউরিনেশন হচ্ছে তখন সতর্ক হোন। আপনার যদি মনে হয় যে প্রস্রাব করলাম কিন্তু প্রস্রাব ক্লিয়ার হয়নি এবং আপনি যদি তলপেটে ব্যথা অনুভব করেন তাহলে সতর্ক হোন। ইউরিন ইনফেকশন থেকে জ্বর ও বমি হতে পারে। এসব সমস্যা দেখা দিলে প্রাথমিকভাবে ধারণা করতে পারেন যে আপনি ইউরিন ইনফেকশনে ভুগছেন। আপনি যদি খুবই কম পরিমাণে পানি পান করে থাকেন, আপনার প্রস্রাবে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে স্বাস্থ্য ঝুঁকি বেশি। সাধারণত দেখা যায়, মেয়েদের ইউরিনারি ট্র্যাকটা পুরুষের তুলনায় ছোট থাকে। এবং এটা মলদ্বারের খুব কাছে থাকে। এর ফলে নারীদের ইউরিন ইনফেকশন হওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। ’’

‘‘পুরুষদের ক্ষেত্রে বলবো যে, যখন তাদের বয়স বেড়ে যায় তখন তাদের প্রোস্টেটটা বড় হয়ে যায়। এর ফলে অনেক সময় তাদের ইউরিন ইনফেকশনে ভুগতে দেখা যায়। এ ছাড়া ডায়াবেটিসের রোগী এবং যারা মেনোপজে আছেন তাদেরও ঝুঁকি বেশি। প্রেগন্যান্সি পিরিয়ডেও ইউরিনারি সমস্যা দেখা দিতে পারে।’’- যোগ করেন ফারজানা আক্তার ইভা

প্রতিরোধে করণীয়

১. প্রতিদিন আড়াই থেকে তিন লিটার পানি পান করতে হবে।

২. ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে। যেমন— টমেটো, গাজর, পেঁপে।
৩. টকজাতীয় ফল কম খেতে হবে। কারণ এই সব টক জাতীয় ফল আপনার ইনফেকশনকে বাড়িয়ে দিতে পারে।

৪. সেক্সুয়াল ইন্টেমেসির আগে এবং পরে প্রস্রাব করবেন।
৫. ব্যক্তিগতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।

শিশুদের ক্ষেত্রে ইউরিন ইনফেকশন দেখা দেয় তখনই- যখন তার কিডনি ডেভেলপমেন্টে কোনো সমস্যা দেখা দেয়। শিশুদের ইউরিন ইনফেকশন হলে দ্রুত চিকিৎসা গ্রহণ করা উচিত বলে মনে করেন ফারজানা আক্তার ইভা।

সতর্কতা: ইউরিন ইনফেকশনের রোগী, চা, কফি, রেড মিট খাওয়া থেকে বিরত থাকবেন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর