শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব সম্মেলনে দেশের প্রকৌশল দক্ষতা তুলে ধরেছে আইইবি মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সেক্টর কমান্ডার মেজর জলিল শেরপুর – ৩ আসনে নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা পাইকগাছায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মুল্যে নিত্য পণ্যের বাজার উদ্বোধন : চলবে মাস ব্যাপী ভাণ্ডারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে এমআরবি ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক কারবারি আটক ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: শাহাদাত সভাপতি, সোহেল সম্পাদক ফসল রক্ষা বাঁধে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শাল্লায় জেলা প্রশাসক ময়মনসিংহ সওজ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান মোহনপুরে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন: এলাকায় উত্তেজনা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সায়মা করিম আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন সরিষাবাড়ীতে “শান্তি- শৃঙ্খলা-উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্টে ১ লক্ষ টাকা জরিমানা নবীনগরে ইসলামী ব্যাংক গ্রাহককে অনুসরণের সময় নারী চোর আটক,পুলিশে সোপর্দ কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর সীতাকুণ্ডে শিশু ইরা হত্যার ঘটনায় নারী উন্নয়ন শক্তির তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সেচ-চ্যালেঞ্জ জয় করে নবীনগরে গম চাষে উজ্জ্বল ফলন প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন গ্যাস সংকটে বন্ধ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ: আলামতসহ ৩ আসামী গ্রেপ্তার ভৈরবে ৩ বছর ধরে বিনামূল্যে সেহরি করাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা’র কন্যা জোনাকি মিরপুরে এমপি আমিরুল ইসলাম খান আলীমকে সংবর্ধনা বিজিবি’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির সমন্বয় সভা ও ইফতার অনুষ্ঠিত

ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের

অনলাইন ডেস্ক :
রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন ইইউ এবং মেক্সিকোর জন্য ৩০ শতাংশ আমদানি শুল্ক ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা আসছে পহেলা আগস্ট থেকেই কার্যকর হবে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এই দুই বাণিজ্য অংশীদার যদি পাল্টা শুল্ক আরোপ করে, তাহলে তাদের ওপর আরও উচ্চ আমদানি শুল্ক আরোপ করবেন বলে সতর্ক করে দিয়েছেন।

কিছুদিন আগেই এই দুই বৃহৎ বাণিজ্যিক অংশীদারের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা ভেঙে পড়ার পর ট্রাম্প এই ঘোষণা দেন।

রোববার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

শনিবার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে আলাদা দুটি চিঠির মাধ্যমে ট্রাম্প জানান, মেক্সিকোর বিরুদ্ধে অভিযোগ হলো যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ও মাদক প্রবাহে দেশটির ভূমিকা। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগ হলো বাণিজ্য ভারসাম্যহীনতা।

এর আগে এই সপ্তাহেই ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলসহ ২০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন। এছাড়া কপার বা তামার ওপর ৫০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়।

এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের পর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, ইউরোপীয় ইউনিয়ন তার স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত আছে, যার মধ্যে “সমান পাল্টা ব্যবস্থা” নেওয়ার কথাও ভাবা হচ্ছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউরোপীয় ইউনিয়নকে “কঠোরভাবে ইউরোপের স্বার্থ রক্ষা” করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চুক্তি না হলে “সব ধরনের পাল্টা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া উচিত”, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বলপ্রয়োগ-বিরোধী উপায়ও ব্যবহার করা যেতে পারে।

মূলত এই আইনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন তৃতীয় কোনো দেশ যদি রাজনৈতিক চাপ প্রয়োগ করে, তাহলে তারা সরকারি ক্রয়চুক্তি ও অন্যান্য অর্থনৈতিক সুযোগ সীমিত করে প্রতিশোধ নিতে পারে।

এদিকে মেক্সিকোর সরকার জানিয়েছে, শুক্রবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তারা আগেই ট্রাম্পের এই সিদ্ধান্ত সম্পর্কে জানতে পারে। তারা এই পদক্ষেপকে “অন্যায় আচরণ” হিসেবে উল্লেখ করেছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম বলেন, “আমার বিশ্বাস, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো আরও ভালো শর্তে একমত হতে পারবে। এমন পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

উল্লেখ্য, মেক্সিকোর ৮০ শতাংশ রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রে যায়, ফলে ট্রাম্পের এই শুল্ক সিদ্ধান্ত দেশটির অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

এর আগে কানাডার ওপর ৩৫ শতাংশ এবং ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। ব্রাজিলের ক্ষেত্রে এই শাস্তিমূলক শুল্ক আরোপের কারণ হিসেবে সেখানকার ডানপন্থি সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে মামলাকে “উইচ-হান্ট” বা রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করেন তিনি।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর