বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

ইসরায়েলের ইরান হামলার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১:২৫ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে ইসরায়েলের একটি উদ্যোগ শেষ পর্যন্ত থেমে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে। তেহরানের পারমাণবিক সক্ষমতা পিছিয়ে দিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা করেছিল ইসরায়েল। তবে ইসরায়েলের এই হামলার পরিকল্পনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, মে মাসে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চেয়েছিল। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা অন্তত এক বছর পেছিয়ে দেওয়া। খবর আলজাজিরার।

তবে এই অভিযানে সফলতা নিশ্চিত করতে এবং ইরানের পাল্টা হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন ছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন ওই পরিকল্পনায় অনুমোদন না দিয়ে তেহরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তির আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেয়।

এদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা আগামী সপ্তাহে রোমে অনুষ্ঠিত হবে। এর আগের দফা আলোচনা হয়েছিল ওমানে।

২০১৫ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পারমাণবিক চুক্তি অনুযায়ী, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে সরিয়ে নেওয়ার পর থেকে আবারও ইরানের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়তে থাকে।

চুক্তি ভঙ্গের পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকে তেহরান ধীরে ধীরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াতে থাকে। এতে ইরান কতটা এগিয়েছে—তা নিয়ে এখন বিশ্বের অনেক দেশ উৎকণ্ঠিত।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর