সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে গণভোট নিয়ে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত মনোনয়ন নাটকের অবসান: বগুড়া-১ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী কাজী রফিকুল ইসলাম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি সেগমেন্টের প্রথম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরাসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ ই-কমার্সে ‘লাইফ টাইম ডিল’র চমক: বাংলাদেশে জোয়েকের অভিষেক গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা ভান্ডারিয়ায় সাবেক যুবদল নেতার সংবাদ সম্মেলন বাংলাদেশ ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংক টিডিএফ রিফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর “হ্যাঁ”ভোট দিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে ফুলবাড়িয়ায় পৌর যুবদলের কার্যক্রম স্থগিত করায় জরুরি সভা অনুষ্ঠিত ঘাটাইলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিদ্যুৎ শ্রমিকদের বিশেষ মোনাজাত নকলায় কন্যা সন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ: বীর প্রতীক আব্দুল হাই সরকার জিয়া পরিবারের চাইতে নির্যাতিত বাংলাদেশে আর কোন পরিবার নেই: আরিফুল হক চৌধুরী মুরাদনগরে গ্রামীণ নারী উদ্যোক্তাদের মাঝে মাশরুম চাষের উপকরণ বিতরণ খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: নিজাম সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল নলছিটির সুবিদপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল   নগরকান্দায় ইমাম-মোয়াজ্জিনদের ধানের শীষের  কাজ করার ঘোষনা   বোয়ালখালীতে হাজী ইউসুফ নাহার ফাউন্ডেশনের ফ্রী চিকিৎসা ক্যাম্প ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশের ভবিষ্যত” শীর্ষক যৌথ বক্তৃতার অনুষ্ঠান বোয়ালখালীতে বিএনপি’র দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন আনোয়ারায় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, চোর গ্রেপ্তার মঞ্জুর দুর্গে আবারো ফাটল ” জেপি’র দুই সাধারণ সম্পাদক সহ ভান্ডারিয়ায় ছয় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান মতলব উত্তর সাদুল্যাপুরে প্রিমিয়ার লিগ সিজন ১৩’তম ক্রিকেট টর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এলজিইডিতে কাটেনি নেতৃত্ব সংকট রুটিন দায়িত্বেই প্রধান প্রকৌশলী বেলাল হোসেন খালেদা জিয়া যে ঘরে চল্লিশ বছর সংসার কেটেছে সেখান তাকে এক কাপড়ে নামিয়ে দিয়েছে: বিলকিস জাহান শিরীন জিয়া ইন্টার ইউনিভার্সিটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনারগাঁও ইউনিভার্সিটি বরিশাল বিভাগীয় বিজেআরআই কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ঈদে দই দিয়ে গরুর মাংস রান্না করকেন যেভাবে

অনলাইন ডেস্ক :
সোমবার, ২ জুন, ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : সামনেই কোরবানির ঈদ। এ দিন বাড়িতে বাড়িতে তৈরি হবে গরু, খাসির মাংসের নানা পদ। স্বাদে ভিন্নতা আনতে রাঁধতে পারেন দই দিয়ে মাংসের পদ। গরু বা খাসির মাংস দিয়ে তৈরি করতে পারেন মজার এই খাবার।আসুন তাহলে জেনে নেয়া যাক ঈদে দই দিয়ে গরুর মাংস রান্না করকেন যেভাবে।

উপকরণ : টক দই আধা কেজি, শুকনো পুদিনা পাতা ১৪-১৫টি, পেঁয়াজ মাঝারি ২টা, কাঁচা মরিচ ৪-৫টি, হলুদ গুঁড়ো আধা চা চামচ, ধনে পাতা কুচি, প্রয়োজন মতো পানি, ২ টেবিল চামচ রান্নার তেল, ঘি ৩ টেবিল চামচ, গোলমরিচ ১০-১২টি, দারুচিনি ২টি, এলাচ ২-৩টি, লবঙ্গ ৩ টি, ছোট করে কাটা গরুর মাংস ৭৫০ গ্রাম, আদা-রসুনের পেস্ট দেড় টেবিল চামচ করে, ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ, ভাজা ধনিয়া গুঁড়া আধা টেবিল চামচ, পিঙ্ক সল্ট ১ চা চামচ, জিরার গুঁড়া দেড় টেবিল চামচ ,ভাড়া জিরা আধা চা চামচ

প্রস্তত প্রণালি : একটি পাত্রে দই, পুদিনা পাতা (হাত দিয়ে গুঁড়ো করে) দিন, ভালো করে মিশিয়ে আলাদা করে রাখুন। ব্লেন্ডারে পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতার সঙ্গে সামান্য পানি মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। এবার একটি পাত্রে রান্নার তেল দিয়ে কালো গোলমরিচ, দারুচিনি,এলাচ,লবঙ্গ যোগ করে তেলে ভাজুন। এতে গরুর মাংস, আদা রসুনের পেস্ট যোগ করে নাড়তে থাকুন। এখন ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া,পিঙ্ক সল্ট ভালো করে মেশান এবং মাঝারি আঁচে ২-৩ মিনিট রান্না করুন।

তাপর ব্লেন্ডেড পেস্ট করা উপকরণগুলো যোগ করুন। দশ মিনিট রান্না করুন। পানি যোগ করুন এবং ভালো করে মেশান। গরুর মাংস নরম না হওয়া পর্যন্ত কম আঁচে রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করুন। এতে আগে থেকে তৈরি করা পুদিনা দই যোগ করে ভালোভাবে মেশান। আঁচ জ্বালিয়ে ১-২ মিনিট রান্না করুন। মাংসে কাঁচা মরিচ যোগ করুন এবং ঢেকে রেখে অল্প আঁচে রান্না করুন। তেলে উপরে উঠে আসলে চুলা বন্ধ করে দিন। তাজা ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর