বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কার্যকর ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ১২:২১ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : দক্ষিণ এশিয়া অঞ্চলের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা ও উদ্ভাবনে একটি কার্যকর ইকোসিস্টেম গড়ে তুলতে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)’র চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

ইউজিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ‘প্রমোটিং সাউথ রিজিওনাল কো-অপারেশন ইন হায়ার এডুকেশন কনফারেন্সে’- বক্তব্য প্রদানকালে ইউজিসি চেয়ারম্যান এ আহ্বান জানান।

তিন দিনব্যাপী এ সম্মেলনের প্রথম দিনে ইউজিসি চেয়ারম্যান ‘হায়ার এডুকেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট : ওরিয়েন্টিং হায়ার এডুকেশন টু দ্য টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি লেবার মার্কেট (বাংলাদেশ এক্সপিরিয়েন্স)’- শীর্ষক অধিবেশনে সভাপতিত্ব করেন।

ইউজিসি চেয়ারম্যান তার বক্তব্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে গবেষণা ও উদ্ভাবন বাণিজ্যিকীকরণের উপযুক্ত পরিবেশ তৈরিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।

তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানগুলোর সহযোগিতামূলক সম্পর্ক তৈরি, প্রায়োগিক গবেষণা পরিচালনা ও উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন।

তিনি আরও বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে ইউজিসি অবদান রাখতে আগ্রহী।

নিজেদের মধ্যে সম্পর্ক জোরদার ও বিস্তৃত গবেষণা নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে এ অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলো উদ্ভাবনের সহায়ক পরিবেশ তৈরি এবং দক্ষিণ এশিয়াবাসীর কল্যাণে উদ্ভাবিত প্রযুক্তির বাজারজাতকরণে ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি মন্তব্য করেন।

বিশ্বব্যাংক ও পাকিস্তান উচ্চশিক্ষা কমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই উচ্চশিক্ষা সম্মেলনে ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অনারারি অধ্যাপক ড. বাবুনা ফায়েজ, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান ও প্রফেসর ড. মো. সাইদুর রহমান, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পের পরিচালক আসাদুজ্জামান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাসান মারুফ, ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো. জামাল উদ্দিন।
ঢাকাপ্রতিদিন/এআর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


এই বিভাগের আরো খবর