শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব সম্মেলনে দেশের প্রকৌশল দক্ষতা তুলে ধরেছে আইইবি মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সেক্টর কমান্ডার মেজর জলিল শেরপুর – ৩ আসনে নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা পাইকগাছায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মুল্যে নিত্য পণ্যের বাজার উদ্বোধন : চলবে মাস ব্যাপী ভাণ্ডারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে এমআরবি ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক কারবারি আটক ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: শাহাদাত সভাপতি, সোহেল সম্পাদক ফসল রক্ষা বাঁধে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শাল্লায় জেলা প্রশাসক ময়মনসিংহ সওজ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান মোহনপুরে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন: এলাকায় উত্তেজনা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সায়মা করিম আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন সরিষাবাড়ীতে “শান্তি- শৃঙ্খলা-উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্টে ১ লক্ষ টাকা জরিমানা নবীনগরে ইসলামী ব্যাংক গ্রাহককে অনুসরণের সময় নারী চোর আটক,পুলিশে সোপর্দ কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর সীতাকুণ্ডে শিশু ইরা হত্যার ঘটনায় নারী উন্নয়ন শক্তির তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সেচ-চ্যালেঞ্জ জয় করে নবীনগরে গম চাষে উজ্জ্বল ফলন প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন গ্যাস সংকটে বন্ধ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ: আলামতসহ ৩ আসামী গ্রেপ্তার ভৈরবে ৩ বছর ধরে বিনামূল্যে সেহরি করাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা’র কন্যা জোনাকি মিরপুরে এমপি আমিরুল ইসলাম খান আলীমকে সংবর্ধনা বিজিবি’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির সমন্বয় সভা ও ইফতার অনুষ্ঠিত

উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : উপদেষ্টা আসিফ

অনলাইন ডেস্ক :
বুধবার, ২ জুলাই, ২০২৫, ১:৪১ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : বাংলাদেশ সরকার উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার মরক্কোর রাবাতে ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসেসকো)’র সদরদপ্তরে মহাপরিচালক ড. সালিম এম. আল মালিকের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

সেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের যুব উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং এসব উদ্যোগে আইসেসকোর সক্রিয় সহযোগিতা কামনা করেন।

উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া পোস্টে এসব তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, বৈঠকে তিনি বাংলাদেশে ‘ইসলামিক কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেন্টার’ প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি, আইসেসকোর অন্যান্য দেশে পরিচালিত প্রকল্পগুলোর আদলে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্মার্ট ক্লাসরুম সম্প্রসারণে সংস্থাটির সহযোগিতা কামনা করেন।

সে সময় ড. সালিম মুসলিম দেশগুলোতে শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন, পরিবেশ, স্বাস্থ্য ও সংস্কৃতির প্রসারে আইসেসকোর অব্যাহত কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের তরুণ সমাজের সম্ভাবনা ও কর্মক্ষমতা অত্যন্ত প্রশংসনীয় বলেও উল্লেখ করেন তিনি। ড. সালিম বলেন, প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসেবে আইসেসকোকে নিয়মিত আর্থিক সহায়তা দেওয়ায় বাংলাদেশ প্রশংসার দাবিদার।

তিনি আরো বলেন, সংস্থাটি বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে আগ্রহী এবং প্রতিশ্রুতিশীল তরুণদের আন্তর্জাতিক পরিসরে সুযোগ দিতে বদ্ধপরিকর। এ ছাড়া আইসেসকোর শিক্ষা ও গবেষণা কার্যক্রমে বাংলাদেশের মেধাবীদের যুক্ত করার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অগ্রগতিকে অনুকরণীয় হিসেবে আখ্যায়িত করেন ড. সালিম। আইসেসকো মহাপরিচালক বলেন, মুসলিম বিশ্বের অন্যান্য দেশেও এই অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। এ লক্ষ্যে সংস্থার জলবায়ু কার্যক্রমে বাংলাদেশের বিশেষজ্ঞদের সম্পৃক্ত করতে আহ্বান জানান তিনি। পাশাপাশি, আইসেসকো’র উচ্চপর্যায়ে একজন বাংলাদেশি বিশেষজ্ঞকে যুক্ত করার আগ্রহ জানান।

বৈঠকে তিনি আফ্রিকার আইসেসকোভুক্ত দেশগুলোতে গ্রামীণ ব্যাংকের মডেলে ক্ষুদ্রঋণ প্রকল্প সম্প্রসারণে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করেন।

দু’পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরো জোরদারে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠক শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ ‘দ্য ইন্টারন্যাশনাল ফেয়ার অ্যান্ড মিউজিয়াম অব দ্য প্রফেট মুহাম্মদ (সা.) অ্যান্ড ইসলামিক সিভিলাইজেশন’ পরিদর্শন করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের ঐতিহ্য ও ইসলামি সংস্কৃতি ভবিষ্যতে এই জাদুঘরের অংশ হতে পারে এবং বাংলাদেশেও এ ধরনের একটি জাদুঘর প্রতিষ্ঠা করা যেতে পারে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর