বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

ঋণ জালিয়াতিতে নাফিজ সরাফাতসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন আইন আদালত ডেস্ক : পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত ও আব্দুল মোনেম লিমিটেডের দুই মালিকের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৩ এপ্রিল) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক মুহাম্মদ রাকিব উদ্দিন মিনহাজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মামলায় মোট চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন—পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, ব্যাংকের এসইভিপি সাব্বির মোহাম্মদ সায়েম, আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ.এস.এম মঈনউদ্দীন মোনেম এবং মিসেস ফারহানা মোনেম।

দুদকের অভিযোগ, গুলশান কর্পোরেট শাখা থেকে ৫ কোটি টাকার ৬ মাস মেয়াদি ঋণ নেওয়ার পর আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ওই অর্থ ব্যবসায় ব্যবহার না করে অন্য ঋণ পরিশোধে ব্যয় করেন। পরে সেই টাকা আত্মসাতের চেষ্টাও করা হয়। এতে তারা দণ্ডবিধির ৪০৯, ১০৯, ৪২০ ও ৫১১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।

দুদকের তদন্তে আরও উঠে এসেছে, চৌধুরী নাফিজ সরাফাতের বিরুদ্ধে শুধু এই একটি নয়—ব্যাংক দখল, স্বজনপ্রীতি, ঘুষ গ্রহণ, অর্থপাচার ও ঋণ জালিয়াতিসহ নানা অনিয়মের বহু অভিযোগ রয়েছে। ২০১৭ সালে পদ্মা ব্যাংকের (তৎকালীন ফারমার্স ব্যাংক) চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি ধারাবাহিকভাবে প্রতারণা ও আর্থিক জালিয়াতিতে জড়িয়ে পড়েন।

অভিযোগ রয়েছে, তিনি কানাডায় বাড়ি কেনা থেকে শুরু করে একাধিক ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য ব্যাংক ও বিভিন্ন খাত থেকে আত্মসাৎ করা অর্থ পাচার করেন। যদিও ২০২৪ সালের ৩১ জানুয়ারি তিনি ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদ্মা ব্যাংক থেকে পদত্যাগ করেন।

দুদকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নাফিজ সরাফাতের প্রত্যক্ষ হস্তক্ষেপে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গ্রাম–বাংলা ফার্টিলাইজার কোম্পানিকে ৪০ কোটি টাকা ঋণ দেয়া হয়। চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে জেসিকা ইন্টারন্যাশনালের নামে ৬০ কোটি টাকার ঋণও আত্মসাৎ করা হয়। এছাড়া পদ্মা সিকিউরিটিজের মাধ্যমে প্রায় ১৫০ কোটি টাকা সরিয়ে নেওয়া হয় তার নিজের প্রতিষ্ঠানে।

এছাড়াও অভিযোগ রয়েছে, ফ্লোরা সফটওয়্যার লিমিটেড থেকে ঘুষ নিয়ে ব্যাংকের জন্য সফটওয়্যার কেনা হয়, যার বিনিময়ে তিনি ৮ কোটি টাকা গ্রহণ করেন। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে পদ্মা ব্যাংক থেকে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগ উঠেছে, যা ব্যাংকটিকে দ্বিতীয়বারের মতো বড় আর্থিক সংকটে ফেলে।

নাফিজ সরাফাতের বিরুদ্ধে এমনকি সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান হওয়ার চেষ্টা এবং নিজের স্ত্রী ও ঘনিষ্ঠদের পরিচালক পদে বসানোর অভিযোগও দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।

দুদক সূত্র জানায়, এসব অভিযোগের ভিত্তিতে নাফিজ সরাফাত ও তার সহযোগীদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর