সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি সেগমেন্টের প্রথম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরাসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ ই-কমার্সে ‘লাইফ টাইম ডিল’র চমক: বাংলাদেশে জোয়েকের অভিষেক গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা ভান্ডারিয়ায় সাবেক যুবদল নেতার সংবাদ সম্মেলন বাংলাদেশ ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংক টিডিএফ রিফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর “হ্যাঁ”ভোট দিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে ফুলবাড়িয়ায় পৌর যুবদলের কার্যক্রম স্থগিত করায় জরুরি সভা অনুষ্ঠিত ঘাটাইলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিদ্যুৎ শ্রমিকদের বিশেষ মোনাজাত নকলায় কন্যা সন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ: বীর প্রতীক আব্দুল হাই সরকার জিয়া পরিবারের চাইতে নির্যাতিত বাংলাদেশে আর কোন পরিবার নেই: আরিফুল হক চৌধুরী মুরাদনগরে গ্রামীণ নারী উদ্যোক্তাদের মাঝে মাশরুম চাষের উপকরণ বিতরণ খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: নিজাম সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল নলছিটির সুবিদপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল   নগরকান্দায় ইমাম-মোয়াজ্জিনদের ধানের শীষের  কাজ করার ঘোষনা   বোয়ালখালীতে হাজী ইউসুফ নাহার ফাউন্ডেশনের ফ্রী চিকিৎসা ক্যাম্প ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশের ভবিষ্যত” শীর্ষক যৌথ বক্তৃতার অনুষ্ঠান বোয়ালখালীতে বিএনপি’র দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন আনোয়ারায় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, চোর গ্রেপ্তার মঞ্জুর দুর্গে আবারো ফাটল ” জেপি’র দুই সাধারণ সম্পাদক সহ ভান্ডারিয়ায় ছয় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান মতলব উত্তর সাদুল্যাপুরে প্রিমিয়ার লিগ সিজন ১৩’তম ক্রিকেট টর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এলজিইডিতে কাটেনি নেতৃত্ব সংকট রুটিন দায়িত্বেই প্রধান প্রকৌশলী বেলাল হোসেন খালেদা জিয়া যে ঘরে চল্লিশ বছর সংসার কেটেছে সেখান তাকে এক কাপড়ে নামিয়ে দিয়েছে: বিলকিস জাহান শিরীন জিয়া ইন্টার ইউনিভার্সিটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনারগাঁও ইউনিভার্সিটি বরিশাল বিভাগীয় বিজেআরআই কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত মতলব উত্তরে ৬০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক পাইকগাছায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

এনটিভির জন্মদিনে একুশে টেলিভিশনের ফুলেল শুভেচ্ছা

অনলাইন ডেস্ক :
শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন গণমাধ্যম ডেস্ক : দীর্ঘ দমন-পীড়ন, বৈষম্য ও রাজনৈতিক নিপীড়নের মুখেও সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতায় আপসহীন থেকেছে একুশে টেলিভিশন (ইটিভি) ও এনটিভি। প্রায় দেড় দশকের বেশি সময় ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার আর দর্শকের আস্থাকে পুঁজি করে যাদের এগিয়ে চলা, সেই দুই গণমাধ্যম প্রতিষ্ঠানের সহযোদ্ধার সম্পর্ক আবারও দৃঢ় হলো এক আনন্দঘন দিনে।

২৩ বছরে পা রাখলো এনটিভি। বেসরকারি এই চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয় বর্ণিল অনুষ্ঠানের। সেখানে দীর্ঘ পথচলার এই শুভক্ষণে একাত্মতা প্রকাশ করে একুশে টেলিভিশন।

ইটিভির চেয়ারম্যান আবদুস সালাম ও ভাইস চেয়ারম্যান তাসনোভা মাহবুব সালামের পক্ষ থেকে পাঠানো ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী।

দুই প্রতিষ্ঠানের এই পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা স্মরণ করিয়ে দেয়—ফ্যাসিস্ট শাসনব্যবস্থার নিপীড়নেও যাঁরা সত্য বলার সাহস ধরে রেখেছেন, তাদের পথচলা কখনও থেমে থাকে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদ ও হেড অব নিউজ জহিরুল আলম।

একুশে টেলিভিশনের পক্ষ থেকে উপ-প্রধান বার্তা সম্পাদক হাসান জাকীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এনটিভির চেয়ারম্যানের হাতে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা বার্তা তুলে দেন।

উভয় প্রতিষ্ঠানই আশাবাদ ব্যক্ত করেছে—গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় তারা পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে এবং মুক্ত ও দায়িত্বশীল সাংবাদিকতার পথে একসঙ্গে এগিয়ে যাবে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর