শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও মাথাপিছু আয় ৩ হাজার ডলার অতিক্রম

এনসিসি ব্যাংক এর “গো গ্রীণ প্লাস – কার্বন রিডিউস্ড সার্ভিস” চুক্তি

অর্থনৈতিক ডেস্ক
শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ৬:১৩ অপরাহ্ন

পরিবেশবান্ধব ও টেকসই ব্যাংকিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এনসিসি ব্যাংক ডিএইচএল ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্রেস (বিডি)-এর সাথে “গো গ্রীণ প্লাস – কার্বন রিডিউস্ড সার্ভিস” সেবার আওতায় একটি কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে।

এই অংশীদারিত্ব আর্থিক সেবাদানে পরিবেশ সুরক্ষার লক্ষ্য অর্জনে এক অনন্য মাইলফলক। এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর ও হস্তান্তর করেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং ডিএইচএল এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিয়ারুল হক। এই সময়ে এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম; উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম ও মোহাম্মদ মিজানুর রহমান; ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং নিঘাত মমতাজ; এসভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস মোহাম্মদ মাহে আলম, ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস (এক্সপোর্ট) এর এফএভিপি রাগীব আহমেদ সিদ্দীক এবং ডিএইচএল এক্সপ্রেস (বিডি)-এর পক্ষে হেড অব কমার্শিয়াল এ এস এম শাকিল, হেড অব জিএমএনসি মোহাম্মাদ হায়াতুজ্জামান খান, ন্যাশনাল কাস্টমার ম্যানেজার মোহাম্মাদ আরাফাত হোসেন ছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, পরিবেশগত দায়বদ্ধতা আজ আর কেবল টেকসইভাবে ব্যবসা উন্নয়নের জন্য একটি কৌশলগত প্রয়োজনীয়তা না; বরং ভবিষ্যত প্রজন্ম ও দেশের টেকসই উন্নয়নের জন্য একটি নৈতিক অঙ্গীকার। ডিএইচএল এক্সপ্রেস (বিডি) এর সঙ্গে আমাদের এই উদ্যোগের মাধ্যমে আমরা সাসটেইনেবল এভিয়েশন ফুয়েল (এসএএফ) ব্যবহারের সুযোগ পা”িছ, যা কার্বন নিঃসরণ হ্রাসে উল্লেখযোগ্য অবদান রাখবে। এটি আমাদের নেট জিরো নির্গমনের লক্ষ্য এবং পরিবেশবান্ধব ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ডিএইচএল এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের আন্তর্জাতিক মানদণ্ডে একটি সবুজ ও সহনশীল অর্থনীতির পথে যাত্রাকে সুগম করবে।
ডিএইচএল এক্সপ্রেস (বিডি)-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিয়ারুল হক বলেন, এনসিসি ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্ব ডিএইচএল এক্সপ্রেসের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি শুধু একটি বাণিজ্যিক চুক্তি নয়; বরং বৈশ্বিক জলবায়ুর লক্ষ্য অর্জনে বাংলাদেশে একটি দায়িত্বশীল ও পরিবেশবান্ধব করপোরেট সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর্থিক খাতে এনসিসি ব্যাংকের এই অগ্রণী ভূমিকা অন্যান্য প্রতিষ্ঠানকেও পরিবেশবান্ধব টেকসই কার্যক্রম গ্রহণে অনুপ্রাণিত করবে বলে আমরা বিশ্বাস করি। ডিএইচএল এক্সপ্রেস সবসময়ে গ্রাহকদের কম-কার্বন বিশিষ্ট লজিস্টিকস সেবা প্রদানের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।


এই বিভাগের আরো খবর