শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার ডিইএব জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ শাখার ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন বিশ্ব সম্মেলনে দেশের প্রকৌশল দক্ষতা তুলে ধরেছে আইইবি মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সেক্টর কমান্ডার মেজর জলিল শেরপুর – ৩ আসনে নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা পাইকগাছায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মুল্যে নিত্য পণ্যের বাজার উদ্বোধন : চলবে মাস ব্যাপী ভাণ্ডারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে এমআরবি ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক কারবারি আটক ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: শাহাদাত সভাপতি, সোহেল সম্পাদক ফসল রক্ষা বাঁধে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শাল্লায় জেলা প্রশাসক ময়মনসিংহ সওজ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান মোহনপুরে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন: এলাকায় উত্তেজনা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সায়মা করিম আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন সরিষাবাড়ীতে “শান্তি- শৃঙ্খলা-উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্টে ১ লক্ষ টাকা জরিমানা নবীনগরে ইসলামী ব্যাংক গ্রাহককে অনুসরণের সময় নারী চোর আটক,পুলিশে সোপর্দ কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর সীতাকুণ্ডে শিশু ইরা হত্যার ঘটনায় নারী উন্নয়ন শক্তির তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সেচ-চ্যালেঞ্জ জয় করে নবীনগরে গম চাষে উজ্জ্বল ফলন প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন গ্যাস সংকটে বন্ধ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ: আলামতসহ ৩ আসামী গ্রেপ্তার ভৈরবে ৩ বছর ধরে বিনামূল্যে সেহরি করাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা’র কন্যা জোনাকি মিরপুরে এমপি আমিরুল ইসলাম খান আলীমকে সংবর্ধনা

এসএসসি পরীক্ষায় অনুপস্থিত প্রায় ২৭ হাজার, বহিষ্কার ২২ জন

অনলাইন ডেস্ক :
রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে প্রায় ২৭ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এই পরীক্ষা শুরু হয়। পরীক্ষার প্রথম দিনই ২৬,৯২৮ জন পরীক্ষার্থী অংশ নেয়নি, যদিও তারা ফরম পূরণ করেছিল। একই দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ২২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দেয়া তথ্যমতে, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম।পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১৭ লাখ ২৭ হাজার ৭৭৮ জন শিক্ষার্থীর। কিন্তু বাস্তবে অংশ নিয়েছে ১৭ লাখ ৮৫০ জন। সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল মাদ্রাসা শিক্ষা বোর্ডে—৯,৬২৩ জন। অন্য বোর্ডগুলোর অনুপস্থিত শিক্ষার্থী:

ঢাকা বোর্ডে ৩৪৯৬, কুমিল্লায় ২৫৫৩, যশোরে ১৮০০, রাজশাহীতে ১৬২২, দিনাজপুরে ১৩৪১, চট্টগ্রামে ১১৭৩, বরিশালে ১০৩৩, সিলেটে ৮৭৮, ময়মনসিংহে ৮৪২ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২,৫৬৭ জন।

অন্যদিকে, বহিষ্কৃত ২২ জনের মধ্যে ১০ জন সাধারণ শিক্ষা বোর্ডের, ১০ জন মাদ্রাসা বোর্ডের এবং ২ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী।

প্রসঙ্গত, গত বছর প্রথম দিনে অনুপস্থিত ছিল ১৯,৩৫৯ জন এবং বহিষ্কৃত হয়েছিল ২৪ জন। সেই তুলনায় এবার অনুপস্থিতির হার বেড়েছে।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর