সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি সেগমেন্টের প্রথম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরাসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ ই-কমার্সে ‘লাইফ টাইম ডিল’র চমক: বাংলাদেশে জোয়েকের অভিষেক গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা ভান্ডারিয়ায় সাবেক যুবদল নেতার সংবাদ সম্মেলন বাংলাদেশ ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংক টিডিএফ রিফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর “হ্যাঁ”ভোট দিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে ফুলবাড়িয়ায় পৌর যুবদলের কার্যক্রম স্থগিত করায় জরুরি সভা অনুষ্ঠিত ঘাটাইলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিদ্যুৎ শ্রমিকদের বিশেষ মোনাজাত নকলায় কন্যা সন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ: বীর প্রতীক আব্দুল হাই সরকার জিয়া পরিবারের চাইতে নির্যাতিত বাংলাদেশে আর কোন পরিবার নেই: আরিফুল হক চৌধুরী মুরাদনগরে গ্রামীণ নারী উদ্যোক্তাদের মাঝে মাশরুম চাষের উপকরণ বিতরণ খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: নিজাম সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল নলছিটির সুবিদপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল   নগরকান্দায় ইমাম-মোয়াজ্জিনদের ধানের শীষের  কাজ করার ঘোষনা   বোয়ালখালীতে হাজী ইউসুফ নাহার ফাউন্ডেশনের ফ্রী চিকিৎসা ক্যাম্প ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশের ভবিষ্যত” শীর্ষক যৌথ বক্তৃতার অনুষ্ঠান বোয়ালখালীতে বিএনপি’র দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন আনোয়ারায় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, চোর গ্রেপ্তার মঞ্জুর দুর্গে আবারো ফাটল ” জেপি’র দুই সাধারণ সম্পাদক সহ ভান্ডারিয়ায় ছয় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান মতলব উত্তর সাদুল্যাপুরে প্রিমিয়ার লিগ সিজন ১৩’তম ক্রিকেট টর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এলজিইডিতে কাটেনি নেতৃত্ব সংকট রুটিন দায়িত্বেই প্রধান প্রকৌশলী বেলাল হোসেন খালেদা জিয়া যে ঘরে চল্লিশ বছর সংসার কেটেছে সেখান তাকে এক কাপড়ে নামিয়ে দিয়েছে: বিলকিস জাহান শিরীন জিয়া ইন্টার ইউনিভার্সিটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনারগাঁও ইউনিভার্সিটি বরিশাল বিভাগীয় বিজেআরআই কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত মতলব উত্তরে ৬০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক পাইকগাছায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

কক্সবাজার বাঁকখালী নদীর দখল ও দূষণের ভয়াবহতা দেখলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান ও সাখাওয়াত হোসেন

জাহাঙ্গীর আলম শামস, কক্সবাজার
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৮:০৩ অপরাহ্ন

বাঁকখালী নদীর দখল ও দূষণের ভয়াবহতা দেখলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে কস্তুরাঘাট ও পেশকার পাড়ায় সরেজমিনে এসে তাঁরা বাঁকখালীর বুকে দখলদারদের রাজত্ব দেখে উদ্বেগ প্রকাশ করলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন জানালেন, শিগগিরই এখানে নদী বন্দর গড়ে তোলা হবে। এ জন্য সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ ক্ষেত্রে দখলদারদের নিজ থেকে সরে যাওয়ার আহ্বান জানান তিনি।

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কক্সবাজারে ১২ হাজার বনভূমি পুনরুদ্ধার করা হবে। আর বাঁকখালী দখল নিয়ে হাইকোর্টে অনেকেই রিট করেছেন। তা আইনিভাবে মোকাবিলা করা হবে। এছাড়া সৈকতসহ ইসিএ এলাকায় গড়ে উঠা স্থাপনার লাগাম টেনে ধরা হবে। জেলার প্রধান নদী বাঁকখালী এখন দখল-দূষণে মৃতপ্রায়। প্রতিদিনই প্রভাবশালীদের নগ্নথাবা চলছে বাকখালীর বুকে। প্রশাসনের সীমাবদ্ধতার অযুহাত এবং আইনী জটিলতা ও বেপরোয়া দখল প্রবণতা দেখিয়ে বেড়েই চলছে বাকখালী দখলের প্রতিযোগিতা। অনেকটা অভিভাবকহীন জেলার অন্যতম গুরুত্বপূর্ণ নদী বাকখালী। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শহরের ময়লা–আবর্জনা ফেলে নদীর তলদেশ ভরাট চলছে। নদীর জায়গা দখল ও প্যারাবন ধ্বংস করে গড়ে তোলা হয়েছে ১ হাজারের বেশি অবৈধ স্থাপনা। এক সময়ের শহরের প্রধান বাণিজ্যকেন্দ্র কস্তুরাঘাট এখন বড় এক আবাসিক এলাকায় পরিণত হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, জাতীয় নদী রক্ষা কমিশন ও বিআইডব্লিউটিএ’র ২০২৩-২০২৪ সালের পৃথক প্রতিবেদনে বাঁকখালী নদী দখলে জড়িত ১৩১ জনকে চিহ্নিত করা হয়েছিল। তাদের বিষয়ে কি সিদ্ধান্ত আসে তা নিয়ে কৌতুহল এখন কক্সবাজারের সচেতন নাগরিক সমাজের মাঝে। এরমধ্যে কস্তুরাঘাট সংলগ্ন নির্মিত খুরুস্কুল সেতুর আশপাশ ঘিরে দখলে জড়িত রয়েছেন আরও ৫০ জনের মতো, যাদের মধ্যে ২৩ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর মামলাও করেছে।


এই বিভাগের আরো খবর