রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

কাঠালিয়ায় জিয়া মঞ্চের সভা, ঐক্যের আহ্বান গোলাম আজম সৈকতের

হুমায়ুন কবির, রাজাপুর
রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নকে কেন্দ্র করে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এক শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৫ জুলাই) বিকাল ৪টায় কাঠালিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সভার আয়োজন করে কাঠালিয়া উপজেলা জিয়া মঞ্চ। সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ২৪ বিজয়ের যোদ্ধা গোলাম আজম সৈকত।

সভায় বিশেষ অতিথি ছিলেন, কাঠালিয়া উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান আকন, মোঃ জাকির হোসেন কিসলু, মোঃ খায়রুল আলম খোকন প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোঃ বাদল হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামা লিটন সিকদার।

প্রধান অতিথি গোলাম আজম সৈকত বলেন, “১৯৯৩ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও স্মৃতিকে তরুণ সমাজের মাঝে পৌঁছে দিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় জিয়া মঞ্চ প্রতিষ্ঠিত হয়। আজ সেই সংগঠনের দায়িত্ব আমাদের কাঁধে, এবং আমাদের করণীয় ঐক্যবদ্ধভাবে সঠিক পথে দলকে এগিয়ে নিয়ে যাওয়া।” তিনি আরও বলেন, “আমরা দেখতে পাচ্ছি, কিছু অসাধু ব্যক্তি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। যারা চাঁদাবাজির মতো অভিযোগে দল থেকে বহিষ্কৃত হয়েছে, তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করা হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, এমন বার্তাই দিয়েছেন দলের সিনিয়র নেতা রুহুল কবির রিজভী।”

তিনি আহ্বান জানান, “আমরা কাউকে ফেলে দিতে চাই না, বরং চাই তারা তওবা করে সঠিক পথে ফিরে আসুক। দলকে ঐক্যবদ্ধ ও আদর্শিক জায়গায় ফিরিয়ে আনাই এখন সময়ের দাবি।” সভায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফার গুরুত্ব ও জিয়া মঞ্চের ভূমিকা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।


এই বিভাগের আরো খবর