রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৯:৫৯ অপরাহ্ন

রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ( ১৬ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাপ্তাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী বলেন, পাকিস্তানি শাসক গোষ্ঠী এদেশ কে মেধা শুন্য করতে চেয়েছিলো,তাই তারা ২৫ মার্চ কালো রাতে এদেশে বিশিষ্ট ব্যক্তিদের উপর গণহত্যা চালায়।

এসময় তিনি আরো বলেন, ২৫শে মার্চ গণহত্যা আমাদের জাতির ইতিহাসের এক নির্মম অধ্যায়। এই ভয়াবহ হত্যাযজ্ঞের পরও বাঙালি জাতি দমে যায়নি। প্রথমে পাকিস্তানিরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজার বাগ পুলিশ লাইন, ইপিআর সদর দপ্তর ঢাকা ছাড়াও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনী গণহত্যা চালায়। পরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে বাংলাদেশ বিশ্বের বুকে নতুন দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে।

কাপ্তাই সহকারী তথ্য অফিসার মো: দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে তথ্য অফিসের ঘোষক শফিউল আজিম এর সঞ্চালনায় এসময় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ করেন কাপ্তাই উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা,গণমাধ্যম কর্মী এম বাবুল প্রমুখ । এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক বিপ্লব কুমার চৌধুরী, শিক্ষক সাধন বিকাশ তনচংগ্যা,পলাশ বড়ুয়া সহ স্কুলের ছাত্র-ছাত্রী বৃন্দ।

 


এই বিভাগের আরো খবর