কিশোরগঞ্জে র্যাব-১৪ অভিযান চালিয়ে ছয়শত ছয় পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করেছেন। ৭ সেপ্টেম্বর রবিবার সকালে কিশোরগঞ্জ জেলার সদর পশ্চিম তারাপাশা এলাকায় অভিযান চালিয়ে হানিফ (৩২) রাব্বি মিয়া (২০) দুলেনা বেগম(৪৫) তাদের মাদক সহ আটক করা হয়।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির প্রেস বিজ্ঞপ্তিতে জানায় কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে সদর থানার পশ্চিম তারাপাশা ও যশোদল মধ্যপাড়া এলাকার টিনের তৈরী মুদি দোকানের অভিযান চালিয়ে ইয়াবা একটি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ মডেল থানায় আলামতসহ তাদের হস্তান্তর করা হয়েছে।