কিশোরগঞ্জে সিপিসি-২ র্যাব-১৪ অভিযানে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক কে আটক করেছে।
১৮ মে দুপুর কিশোরগঞ্জ সদর থানার রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মোঃ জাহাঙ্গীর (৩৮) সদর তারাপাশা এলাকার মৃত বাহারের ছেলে।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার প্রেস বিজ্ঞপ্তিতে জানায় কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর থানার মাদক মামলা নং-১০(০৬)২২, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(ক) মামলায় বিচারের রায়ে ০১(এক) বছরের সাজাপ্রাপ্ত আসামী কে আটক করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় প্রেরণ করা হয়।