শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে এসওএস’র স্কুল পোশাক বিতরণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে কুড়িগ্রামে স্কুল পোশাক বিতরণ করেছে SOS Children’s Villages। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) জেলার হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পোশাক বিতরণ করা হয়।

“স্কুল পোশাক বিতরণী অনুষ্ঠান” শীর্ষক এ আয়োজন বাস্তবায়ন করে ডিরেক্ট ফ্যামিলি স্ট্রেংথেনিং (ডিএফএস) প্রোগ্রাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব এবং এ ধরনের উদ্যোগ শিশুদের স্কুলমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মিজানুর রহমান, হরিশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খন্দকার, দাশেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলজার হোসেন এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের চিফ ইনস্ট্রাক্টর মোঃ আব্দুল আওয়াল। তারা শিক্ষার্থীদের জন্য এমন সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসওএস চিলড্রেনস ভিলেজেসের সহকারী পরিচালক (রিসোর্স) মোঃ আসাদুজ্জামান। তিনি জানান, ডিএফএস প্রোগ্রামের আওতায় নিয়মিতভাবে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের শিশুদের শিক্ষা সহায়তা প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি, কুড়িগ্রামের কর্মকর্তা ফাহমিদা হামিদ। এতে আরও উপস্থিত ছিলেন প্রজেক্ট কোঅর্ডিনেটর মোঃ মকলেসুর রহমান, কর্মকর্তা রিয়াজ উদ্দিনসহ অন্যান্য স্টাফ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।
পরে অতিথিরা ১২০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল পোশাক বিতরণ করেন।


এই বিভাগের আরো খবর