মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

কোলকাতায় এখন মণিপাল হসপিটাল: সাধ্যের মধ্যে ক্যান্সার, লিভার ও কিডনি রোগের চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৭:১৬ অপরাহ্ন

কোলকাতায় এখন ভারতের বৃহত্তম মণিপাল হসপিটাল। সাধ্যের মধ্যে ক্যান্সার, লিভার ও কিডনি রোগের আধুনিক চিকিৎসা পারে কোলকাতাসহ প্রতিবেশী দেশের রোগীরা। এতে চিকিৎসাসেবায় ব্যয় কমবে। পাশাপাশি বাঁচবে সময়। এমনকি ভিন দেশে চিকিৎসা সেবা নিতে গিয়ে রোগী ও রোগীর স্বজনরা ভাষাজ্ঞানের সমস্যা কটিয়ে উঠতে পারবে।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে কোলকাতার একটি হোটেলে এক সংবাদ সম্মেলন এ সব তথ্য জনানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ভারতের বৃহত্তম হসপিটাল চেইন মণিপাল হসপিটালের সঙ্গে একীভূত হয়েছে কোলকাতা ও ভূবনেশ্বরে আমরি হাসপাতালের তিনটি ইউনিটসহ মোট ৫টি হাসপাতাল। এ নিয়ে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে ১৯ টি শহরে সবচেয়ে বেশি ৩৭ টি হসপিটাল এ গ্রুপের অধিনে পরিচালিত হচ্ছে। এ সব হাসপাতালে নিজ দেশ ভারতসহ প্রতিবেশী দেশগুলো থেকে স্বাস্থ্যসেবা পাবে। এ প্রতিষ্ঠনে ১০ হাজারেরও বেশি শয্যা রয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মণিপাল হেলথ এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড চেয়ারম্যান ডা. সুদর্শন বল্লাল ও ব্যবস্থাপনা পরিচালক পরিচালক ও সিইও মি.দীলিপ জোশ। এছাড়া এর আগে কোলকাতা মণিপাল হসপিটাল উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এ প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট মধুর গোপাল, ভারতের বিখ্যাত ক্রিকেটার ভিভিএস লক্ষন, ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক পদ্মশ্রী সুনীল ছেত্রী প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারতের বৃহত্তম স্বাস্থ্য শিক্ষা ও সেবা প্রতিষ্ঠান মণিপাল হেলথ এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান মণিপাল হসপিটাল। মণিপাল হাসপাতাল ভারতের ১৯টি শহরে ৩৭টি হাসপাতাল লিভার, কিডনি, হৃদরোগ ও ফুসফুসের রোগ, অর্থপেডিক, নিউরো, বোনম্যারো, পেডিয়াট্রিকসহ বিভিন্ন ধরণের সার্জারি অত্যন্ত সফলতার সাথে করে আসছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আগামীকাল বুধবার (১৫ মে) থেকে কোলকাতায় মণিপাল হসপিটালসের অধীনে হাসপাতালগুলো পরিচালিত হবে। একীভূত হওয়া হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের সাধ্যের মধ্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

মণিপাল হেলথ এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড চেয়ারম্যান ডা. সুদর্শন বল্লাল বলেন, ১৯৫৩ সাল থেকে দক্ষিণ ভারতের একটি ছোট গ্রামে যাত্রা শুরু করে আজকের এই অবস্থানে এসেছে মনিপাল। চিকিৎস সেবা বঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁচ্ছে, মানুষের মন জয় করে, ভারতের বৃহত্তম প্রতিষ্ঠান হিসেবে সগৌরবে বিশ্ব দরবারে মণিপাল হাসপাতাল।

তিনি বলেন, সর্বস্তরের মানুষের কাছে আধুনিক স্বাস্থ্যসেবা পৌচ্ছে দেওয়ার জন্য আমরা কোলকাতাসহ বিভিন্ন বড় শহরে মনিপাল গ্রুপের চেইন হসপিটাল চালু করছি। আমরা দেখেছি ব্যঙ্গালুরে বিভিন্ন প্রদেশের ২০-২৫ শতাংশ রোগী চিকিৎসা জন্য যায়। এতে দেখা যায় সময়, অর্থ এবং শারীরিক অসুুবিধা শিকার রোগী ও রোগীর পরিবার। এমনকি ভাষাজ্ঞান না থাকা পোহাতে হয় ভোগান্তি। এই সব অসুবিধার সমাধান করতে আপনাদের কাছে কোলকাতা মণিপাল হসপিটাল নিয়ে এসেছি।

তিনি আরও বলেন, কোলকাতা শহরে মণিপাল অত্যাধুনিক টেকনোলোজি ব্যবহার করে লিভার ট্রান্সপ্লেনটেশন, ক্যানসার ও কিডনি রোগের চিকিৎসা নিয়ে আসবে। রোবটিক্স সার্জারি কারা হবে এ হাপাতালে। এছাড়া মণিপাল আধুনিক চিকিৎসায় পাশাপাশি রোগীদের ডাটাবেজ তৈরির দিকে মনোযোগ দিবে।

মণিপাল হসপিটালস গ্রুপের চিফ ম্যানেজার (ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার এন্ড সার্ভিসেস) রাম গোপাল বর্ধন বলেন, আগামীকাল বুধবার থেকে কোলকাতায় একীভূত হওয়া হাসপাতালগুলোতে মণিপাল হসপিটালস কার্যক্রম শুরু করবে। এতে করে বাংলাদেশ থেকে যারা চিকিৎসার জন্য আসবেন, তাদের আর দীর্ঘ যাত্রা করে ব্যাঙ্গালোর বা দিল্লী যেতে হবে না। আমরা চিকিৎসা সেবার পাশাপাশি একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামও পরিচালনা করি।

তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসকরাও এর আওতায় অবজারভেটরি ট্রেনিং নিয়েছেন। ৭০ বছরের বেশি সময় ধরে মণিপাল হসপিটালস অত্যন্ত সুনামের সাথে সারা ভারতে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দিচ্ছে।

রাম গোপাল বর্ধন আরও বলেন, প্রতি মাসে বাংলাদেশ থেকে প্রায় আড়াই হাজার রোগী আমরি হাসপাতালে সেবা নিতে আসে। তারা এখন এই হসপিটালে আধুনিক সেবা পাবে আরও তুলনামূলক কম খরচে। যা এখন মণিপাল হসপিটাল নামে পরিচালিত হবে।


এই বিভাগের আরো খবর