রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

ক্যাননের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বাংলাদেশ সফর

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ২:১২ অপরাহ্ন

ক্যানন সিঙ্গাপুর ও এশিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তোশিউকি ইশির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। ৭ থেকে ৯ মে এই সফরকালে তাঁর সঙ্গে ছিলেন ক্যানন সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু কো চি ইয়ান, নোরিহিরো কাতাগিরি ও পরিচালক তাকাশি ইচিনোমিয়া।

৮ মে ক্যানন প্রতিনিধিদল ক্যাননের পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটসের প্রধান কার্যালয় পরিদর্শন করে। রাতে এক নৈশভোজে তারা গণমাধ্যমকর্মী, ডিলার ও ক্যাননের দীর্ঘদিনের ব্যবহারকারীদের সঙ্গে অংশ নেয়।

তোশিউকি ইশি বলেন, ক্যানন সব সময় প্রযুক্তিগত উৎকর্ষতার দিকে নজর দিয়ে তার পণ্য উৎপাদন করে। বাংলাদেশের বাজার নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। অ্যান্ড্রু কো চি ইয়ান বলেন, ‘আমরা খুবই আনন্দিত, বাংলাদেশের মানুষ ক্যাননকে পছন্দ করেন। আমরা বাংলাদেশের সঙ্গে অনেক কিছু নিয়ে কাজ করতে চাই। ক্যাননের নতুন নতুন প্রযুক্তি বাংলাদেশের ক্রেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই।’

এই সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে নতুন ব্যবসায়িক সম্ভাবনা অন্বেষণ এবং দীর্ঘ ৩০ বছরের বেশি সময়ের সফল অংশীদার জেএএন অ্যাসোসিয়েটসের সঙ্গে ক্যাননের সম্পর্ক আরও সুদৃঢ় করা। ৭ মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যানন প্রতিনিধিদের স্বাগত জানান জেএএন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ এইচ কাফি। তিনি অ্যাসোসিওর আজীবন চেয়ারম্যান। পুরো সফরেই তিনি ক্যাননের অতিথিদের সঙ্গে ছিলেন।

এই সফরের মধ্য দিয়ে ক্যাননের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছে সংশ্লিষ্টরা। আবদুল্লাহ এইচ কাফি বলেন, ‘ক্যাননের সঙ্গে কাজ করছি ৩০ বছর ধরে। ক্যাননের গুরুত্বপূর্ণ দলটি বাংলাদেশ সফর করতে এসেছে। তারা বাংলাদেশে অনেক কিছু করতে চায়।’

ক্যাননের প্রতিনিধিদলটি স্মার্ট টেকনোলজিস (প্রা.) লিমিটেডের কার্যালয়ও পরিদর্শন করে। সেখানে স্মার্টে ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম তাঁদের স্বাগত জানান।

 


এই বিভাগের আরো খবর