মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

গণপিটুনিতে নিহতদের জানাজা দেয়নি গ্রামবাসী বাধ্য হয়ে কবর খুঁড়েছে গ্রামপুলিশ

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা)
শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৮:২৮ অপরাহ্ন

কুমিল্লার মুরাদনগরে এক দীর্ঘ শাসন ও ত্রাসের পরিসমাপ্তি হলো রক্তাক্ত পরিণতিতে। আলোচিত মাদক সম্রাজ্ঞী রোকসানা আক্তার ওরফে রুবি ও তাঁর দুই সন্তানকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে জনতা। কিন্তু মৃত্যু যখন এলো, তখন পাশে দাঁড়াল না কেউ। জানাজা পড়তে এলেন না প্রতিবেশীরা। একপ্রকার বাধ্য হয়েই লাশ দাফনের জন্য কবর খুঁড়েছে গ্রামপুলিশ।

শুক্রবার সন্ধ্যায় অদ্ভুত পরিবেশে কড়ইবাড়ি গ্রামের কবরস্থানে রুবি, তাঁর ছেলে রাসেল ও মেয়ে তাসপিয়ার লাশ দাফন করা হয়। ময়নাতদন্ত শেষে লাশগুলো যখন গ্রামে আসে, তখন চারপাশে নীরবতা। হাতে গোনা কয়েকজন আত্মীয় আর গ্রামপুলিশের কয়েক জোড়া হাত মিলিয়ে শেষকৃত্য সম্পন্ন হয়।

জেলা পুলিশের তথ্যানুসারে, রুবির বিরুদ্ধে করা মামলার সংখ্যা ছিল ১৬টি, ছেলে রাসেলের ৯টি, মেয়ে তাসপিয়ার ৫টি, মেয়ে রুমার ২টি এবং তাসপিয়ার স্বামী মনিরের ১১টি। তাদের পরিবারের মোট মামলার সংখ্যা ৪৩টি।

এছাড়াও স্থানীয় লোকজনের ভাষ্য, রুবি দীর্ঘ ৪০ বছর যাবৎ মাদক ব্যবসাসহ এলাকায় চুরি ছিনতাই নিয়ন্ত্রণ করতেন। তাঁর বিরুদ্ধে কেউ কথা বললেই সে মামলা দিয়ে হয়রানি করতো। অদ্যবধি সে ৮২টি মামলার বাদী। অধিকাংশ মামলা নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগে। যেই মামলাগুলোর আপোষ-মিমাংসা হয়েছে তার প্রায় সবকয়টিতে মোটা অংকের টাকা আদায় করেছেন।

সর্বশেষ, স্থানীয় এক স্কুলশিক্ষকের মোবাইল চুরির ঘটনায় আটক এক চোরকে ছাড়িয়ে আনতে গিয়ে রুবি ও তাঁর জামাই সন্ত্রাসী কায়দায় চেয়ারম্যান শিমুল বিল্লাল ও মেম্বারকে মারধর করেন। পরবর্তীতে ওই স্কুল শিক্ষকের ছেলে ও ভাতিজার উপর আক্রমণ করে। তারপরেই গ্রামবাসীর দীর্ঘদিনের ক্ষোভ জ্বলে ওঠে।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় ক্ষুব্ধ জনতা রুবি (৫৫), তাঁর ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২২) কে পিটিয়ে হত্যা করে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন রুবির আরেক মেয়ে রুমা আক্তার (২৭)। ঘটনার পর থেকেই পুরো গ্রাম পুরুষশূন্য, দোকানপাট বন্ধ। মানুষের মুখে-মুখে একটি কথা, “অবশেষে ত্রাসের শেষ হলো।”

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, নিহত রুবির মেয়ে বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। তিনি আরও জানান, নিহতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল। ##


এই বিভাগের আরো খবর