রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: সম্প্রীতি ও ঐক্যের আহ্বান নান্দাইলে ধানের শীষের বিরুদ্ধে প্রচারনায় থাকা সেই নেত্রী এখন সংরক্ষিত আসনে এমপি প্রার্থী আনোয়ারায় ছাত্রলীগ সংগঠক আটক টাকায় অভাবে কিডনি রোগী অনিল চন্দ্রের চিকিৎসা বন্ধ পাইকগাছা উপজেলা কমপ্লেক্সের ৫ তলা নতুন ভবন হস্তান্তরে জট, ব্যাহত জনসেবা কৃষিবিদ ড. মামুন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সদস্য মনোনীত সংরক্ষিত নারী আসনে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করবে বিএনপি শিক্ষার্থীদের রাস্তায় দাড় করিয়ে রাখা যাবে না : এমপি আবুল কালাম ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি সুনামগঞ্জে ১০ দফা দাবি: দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রত্যাহার ও বিচার বিভাগীয় তদন্তের দাবি জামালপুরে দারুল আরকাম মেধা পুরস্কার ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জেবা আমিনা গাজী যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সম্পাদক নির্বাচিত মাদকবিরোধী অভিযানে পুলিশকে বাধা, ইউপি সদস্যসহ গ্রেফতার ২ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের নবগঠিত কমিটির অভিষেক দেখার হাওরে কৃষকের কান্না: বাঁধ ভেঙে ডুবছে হাজারো পরিবারের স্বপ্ন মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আল মামুন ও স্ত্রী আটক বগুড়ার শিবগঞ্জে পাইলট বালিকা ও গুজিয়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ১৬ বছরে ধূলিস্যাৎ করা হয়েছে : অর্থমন্ত্রী সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি অলিউল কর্ণফুলীতে উল্টো পথে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু নিম্ন পদে চাকুরী করেও নান্দাইল ভূমি অফিসে সেবা দিয়ে যাচ্ছে আলম কাউখালীতে স্কুল ফিডিংয়ে নিম্নমানের পঁচা-বাসি খাবার পরিবেশনের অভিযোগ পাইকগাছার কপিলমুনিতে ৮০ বছরের বৃদ্ধকে ফেলে রেখে গেলেন পাষণ্ডরা ধর্ষণ মামলায় মূল আসামীকে পালানোর সুযোগ, মা-বোন গ্রেফতার দমদমায় গণসংযোগে হাজী আশরাফ উদ্দিন, মসজিদে দিলেন ৪টি এসি

গাজায় প্রতি ৪০ মিনিটে মারা যাচ্ছে একটি শিশু

অনলাইন ডেস্ক :
বুধবার, ৭ মে, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন নারী ও শিশু ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে ১৬ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। উপত্যকাটিতে শিশু মৃত্যুর হার প্রতি ৪০ মিনিটে একটি।সোমবার (৫ মে) গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বার্তাসংস্থা সিনহুয়ার।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সংযুক্ত ফিল্ড হাসপাতালের পরিচালক মারওয়ান আল-হামস দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে বলেছেন, মৃতের সংখ্যা ১৬ হাজার ২৭৮ জন। যার মধ্যে ৯০৮ জন শিশু এবং ৩১১ জন নবজাতক জন্মের পরে মারা গেছে।

তিনি বলেন, চলতি বছরের মার্চের শুরুতে ইসরাইল ক্রসিং বন্ধ করে দেওয়ার পর থেকে মানবিক পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়ে গেছে, যার ফলে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। এতে হাজার হাজার শিশু এবং গর্ভবতী মহিলা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, যা সংকটকে আরও বাড়িয়ে তুলছে।

তিনি আরও বলেন, বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে ইসরাইলি হামলা ও ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার কারণে অনেক শিশু দিনে মাত্র একবার তাও অসম্পূর্ণ খাবার খেয়ে বেঁচে আছে। এছাড়া বিশুদ্ধ পানি ও সঠিক পুষ্টির অভাব তো রয়েছেই।

তিনি আরও উল্লেখ করেন, হাজার হাজার শিশু মৌলিক চাহিদা ছাড়াই বাস্তুচ্যুত কেন্দ্রগুলোতে বাস করছে। অন্যদিকে গর্ভবতী নারীদেরও হাসপাতালে পৌঁছানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হওয়ার পর গত ২ মার্চ থেকে গাজায় পণ্য ও সরবরাহ প্রবেশ বন্ধ করে দেয় ইসরাইল।

পৃথক এক সংবাদ সম্মেলনে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, সোমবার ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলাটি গাজার বাড়িঘর, যানবাহন এবং সমাবেশকে লক্ষ্য করে চালানো হয়েছিল।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এদিন তারা ১২০০ মানুষকে হত্যা করে প্রায় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়।

হামাসের হামলার প্রতিশোধে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। এতে নিহত হয়েছেন ৫২ হাজারেরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন এক লাখ ১৮ হাজারেরও বেশি।

১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। তবে বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে দখলদার ইসরাইল। দ্বিতীয় দফার এ আগ্রাসনে প্রায় ২৫০০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়। এছাড়া আহত হয়েছেন পাঁচ হাজারেরও বেশি।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর