শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার ডিইএব জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ শাখার ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন বিশ্ব সম্মেলনে দেশের প্রকৌশল দক্ষতা তুলে ধরেছে আইইবি মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সেক্টর কমান্ডার মেজর জলিল শেরপুর – ৩ আসনে নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা পাইকগাছায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মুল্যে নিত্য পণ্যের বাজার উদ্বোধন : চলবে মাস ব্যাপী ভাণ্ডারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে এমআরবি ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক কারবারি আটক ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: শাহাদাত সভাপতি, সোহেল সম্পাদক ফসল রক্ষা বাঁধে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শাল্লায় জেলা প্রশাসক ময়মনসিংহ সওজ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান মোহনপুরে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন: এলাকায় উত্তেজনা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সায়মা করিম আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন সরিষাবাড়ীতে “শান্তি- শৃঙ্খলা-উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্টে ১ লক্ষ টাকা জরিমানা নবীনগরে ইসলামী ব্যাংক গ্রাহককে অনুসরণের সময় নারী চোর আটক,পুলিশে সোপর্দ কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর সীতাকুণ্ডে শিশু ইরা হত্যার ঘটনায় নারী উন্নয়ন শক্তির তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সেচ-চ্যালেঞ্জ জয় করে নবীনগরে গম চাষে উজ্জ্বল ফলন প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন গ্যাস সংকটে বন্ধ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ: আলামতসহ ৩ আসামী গ্রেপ্তার ভৈরবে ৩ বছর ধরে বিনামূল্যে সেহরি করাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা’র কন্যা জোনাকি মিরপুরে এমপি আমিরুল ইসলাম খান আলীমকে সংবর্ধনা

গাজীপুরে দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারের পাশে বিএনপি: নতুন ঘর পেয়ে স্বস্তি ও আনন্দ

সাদ্দাম হোসেন অনন্ত, গাজীপুর
শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পরিবারটির আট সদস্যই দৃষ্টিপ্রতিবন্ধী এবং উপার্জনক্ষম কেউ না থাকায় তারা দীর্ঘকাল ধরে মানবেতর জীবন যাপন করছিলেন। এই দুঃসংবাদ জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পরিবারটির জন্য একটি নতুন ঘর নির্মাণ করে দিয়েছে দলটি।

আজ শনিবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস,এম রফিকুল ইসলাম বাচ্চু নিজে উপস্থিত থেকে ওই পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন। নতুন এই আশ্রয় পেয়ে পরিবারটির সদস্যদের মধ্যে এক অনাবিল স্বস্তি ও আনন্দের ভাব লক্ষ্য করা যায়।

অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “বিএনপি একটি মানবিক দল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এই পরিবারের ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে আমরা ভবিষ্যতেও এই পরিবারের পাশে থাকবো।”

ঘর হস্তান্তরকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহউদ্দিন মীরধা, শ্রীপুর ইউসিসিএ’র চেয়ারম্যান সাংবাদিক মাহফুল হাসান হান্নান, রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা আকরাম হোসেন এবং মাওনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

এই দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারের দুর্ভাগ্যের কথা প্রথম সামনে আসে প্রায় পাঁচ বছর আগে। শ্রীপুরের সাংবাদিক মুজাহিদ তার নিজস্ব ইউটিউব চ্যানেলে “একই পরিবারের ৮ জন অন্ধ, কেমন কাটছে তাদের জীবন” শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করেন। ওই সংবাদ একটি তরুণের দৃষ্টিগোচর হয়। এরপর থেকে বিভিন্ন গণমাধ্যমে এই পরিবারকে নিয়ে আরও অসংখ্য সংবাদ প্রচারিত হয়, যা তাদের করুণ অবস্থার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
এই প্রতিবেদন প্রকাশের পর বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং নানাভাবে সহযোগিতা করেছেন। এই সহযোগিতার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো, দশ বছর বয়সী অন্ধ মেয়ে জোনাকির চোখের চিকিৎসার উদ্যোগ। একজন তরুণ ব্যবসায়ী জোনাকির চোখে আলো ফেরানোর জন্য সংগ্রাম শুরু করেন। তার প্রচেষ্টায় ঢাকার ফার্মগেটে অবস্থিত ইস্পাহানী ইসলামী চক্ষু ইনস্টিটিউট হাসপাতালে জোনাকির দুটি চোখে অপারেশনের মাধ্যমে লেন্স স্থাপন করা হয়। এই অপারেশনের পর জোনাকি এখন কিছুটা চোখে দেখতে পায়, যা পরিবারের সদস্যদের মনে আশার আলো জ্বেলেছে।

বিএনপির এই উদ্যোগ এবং অতীতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সহযোগিতা প্রমাণ করে যে, সমাজে এখনো মানবিকতার ধারা বিদ্যমান। এই পরিবারের পাশে দাঁড়িয়ে একদিকে যেমন তাদের মৌলিক প্রয়োজন মেটানো হয়েছে, তেমনি অন্যদিকে সমাজে পিছিয়ে পড়া মানুষের প্রতি সংবেদনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। আশা করা যায়, ভবিষ্যতেও এই পরিবারটি সমাজের বিত্তবান এবং মানবিক মানুষদের কাছ থেকে সহযোগিতা লাভ করবে, যাতে তারা একটি সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করতে পারে।


এই বিভাগের আরো খবর