শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার ডিইএব জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ শাখার ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন বিশ্ব সম্মেলনে দেশের প্রকৌশল দক্ষতা তুলে ধরেছে আইইবি মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সেক্টর কমান্ডার মেজর জলিল শেরপুর – ৩ আসনে নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা পাইকগাছায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মুল্যে নিত্য পণ্যের বাজার উদ্বোধন : চলবে মাস ব্যাপী ভাণ্ডারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে এমআরবি ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক কারবারি আটক ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: শাহাদাত সভাপতি, সোহেল সম্পাদক ফসল রক্ষা বাঁধে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শাল্লায় জেলা প্রশাসক ময়মনসিংহ সওজ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান মোহনপুরে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন: এলাকায় উত্তেজনা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সায়মা করিম আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন সরিষাবাড়ীতে “শান্তি- শৃঙ্খলা-উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্টে ১ লক্ষ টাকা জরিমানা নবীনগরে ইসলামী ব্যাংক গ্রাহককে অনুসরণের সময় নারী চোর আটক,পুলিশে সোপর্দ কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর সীতাকুণ্ডে শিশু ইরা হত্যার ঘটনায় নারী উন্নয়ন শক্তির তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সেচ-চ্যালেঞ্জ জয় করে নবীনগরে গম চাষে উজ্জ্বল ফলন প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন গ্যাস সংকটে বন্ধ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ: আলামতসহ ৩ আসামী গ্রেপ্তার ভৈরবে ৩ বছর ধরে বিনামূল্যে সেহরি করাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা’র কন্যা জোনাকি মিরপুরে এমপি আমিরুল ইসলাম খান আলীমকে সংবর্ধনা

ঘাটাইলে জিয়ার হাতে খনন করা বিন্নি খালটি অস্তিত্ব হারাতে বসেছে

নাজমুল ইসলাম ঘাটাইল (টাঙ্গাইল)
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২:১৮ অপরাহ্ন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের হাজিপুর গ্রামে অবস্থিত ঐতিহাসিক বিন্নি খাল এই এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। জানাযায়, ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ উদ্যোগে খালটি খনন করেছিলেন। খালটি খননের মূল উদ্দেশ্য ছিল সেচ সুবিধা বৃদ্ধি, জলাধার সংরক্ষণ ও কৃষি কাজে বিপ্লব ঘটানো এবং মিঠা পানির মাছ চাষের উন্নয়ন। এক সময় এই খাল ছিল এলাকার কৃষি ও পরিবেশের প্রাণ।

কিন্তু বর্তমানে খালটি তার অস্তিত্ব হারাতে বসেছে। খালের পানি প্রবাহ বন্ধ হয়ে এটি রূপ নিয়েছে একটি সরু নালায়। খালজুড়ে ফেলা হচ্ছে মুরগির খামারের বর্জ্য, যা পানি দূষণ এবং পরিবেশ দূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, অবৈধভাবে খাল দখল করে গড়ে তোলা হয়েছে কৃষি জমি, লাগানো হয়েছে গাছপালা। এতে খালের স্বাভাবিক গতিপথ নষ্ট হয়ে গেছে এবং পানি চলাচলে সৃষ্টি হয়েছে সংকট।

এ বিষয়ে হাজীপুর গ্রামের আনোয়ার হোসেন খান, মানিকপুরে গ্রামের শহিদ ও লতিফ খানসহ স্থানীয়রা “দৈনিক ঢাকা প্রতিদিন” কে জানান, একদিকে খালের পানি না থাকায় আশপাশের কৃষি জমিতে সেচ সংকট দেখা দিয়েছে, অন্যদিকে কোথাও কোথাও পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ফসল উৎপাদনে সমস্যা হচ্ছে, এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে।

খালের আশপাশে বসবাসকারী অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিন্নি খাল আমাদের জীবনের অংশ ছিল। এখানে একসময় মাছ পাওয়া যেত, ফসল হতো প্রচুর। এখন সবকিছু শেষ হয়ে যাচ্ছে। খালটি বাঁচাতে হলে দ্রুত দখলমুক্ত করতে হবে।”

পরিবেশবিদরা বলছেন, জলাশয় ও খালের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে অবিলম্বে দখলদারদের উচ্ছেদ, খাল পুনঃখনন, এবং জলজ পরিবেশ সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। সরকারিভাবে অভয়াশ্রম ঘোষণা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ ছাড়া এই সম্পদ টিকিয়ে রাখা সম্ভব নয়।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক বলেন, “সরকারের সদিচ্ছায় চলতি অর্থবছরে উপজেলার ১০টি খাল পানিপ্রবাহের জন্য উন্মুক্ত রাখা হবে এবং এসব খাল দখলমুক্ত রাখার কার‌্যক্রম চলমান রয়েছে। জলাবদ্ধতা নিরসন এবং কৃষিকাজে উন্নয়নের লক্ষ্যে বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ বলেন,সরকারের সদিচ্ছায় চলতি অর্থবছরে উপজেলার ১০টি খাল ও জলাধার পানিপ্রবাহের জন্য উন্মুক্ত রাখা হবে এবং এসব খাল দখলমুক্ত রাখার কার‌্যক্রম চলমান রয়েছে। জলাবদ্ধতা নিরসন এবং কৃষিকাজে উন্নয়নের লক্ষ্যে বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে গুরুত্বসহকারে দেখা হচ্ছে।


এই বিভাগের আরো খবর