রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে ইবিএল-সিডিএ চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক :
বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভার (চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে) এর টোল সংগ্রহে দক্ষতা ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং ইস্টার্ন ব্যাংক একটি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে।

মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়, সিডিএ’র চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম এবং ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এই চুক্তিতে স্বাক্ষর করেন ।

চুক্তি অনুযায়ী, ইস্টার্ন ব্যাংক টোল সংগ্রহ ও জমা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। পার্টনারশিপ চুক্তির অধীনে লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত এলিভেটেড এক্সপ্রেসওয়ের সকল সক্রিয় টোলবুথে দৈনিক টোল সংগ্রহ তদারকি করা ছাড়াও সংগৃহিত অর্থ সিডিএ কর্তৃক নির্ধারিত ইবিএল একাউন্টে জমা করবে ইস্টার্ন ব্যাংক। এতে আর্থিক জবাবদিহিতা ও অপারেশন্স দক্ষতা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, ইস্টার্ন ব্যাংকের সঙ্গে পার্টনারশিপের ফলে আমাদের টোল ব্যবস্থাপনা সিস্টেম অধিক কার্যকরী হবে। টোল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে যা চট্টগ্রামের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, আমাদের ব্যাংকিং এক্সপার্টাইজ এবং ডিজিটাল সমাধান ব্যবহার করে টোল সংগ্রহে শৃংখলা নিশ্চিত করতে সিডিএ’কে সহায়তা করা আমাদের জন্য একটি বিশেষ সুযোগ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিডিএ’র প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহফুজুর রহমান, সিডিএ’র সচিব রবীন্দ্র চাকমা, ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার ও আঞ্চলিক শাখা প্রধান মেসবাহ উদ্দীন আহমেদ।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর