বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

চট্টগ্রাম জেলা ফুটবল টিমে আনোয়ারা থেকে খেলার সুযোগ পেলেন রাশেদ আহমেদ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন

চট্টগ্রাম জেলা ফুটবল টিমে আনোয়ারা উপজেলা থেকে খেলার সুযোগ পেয়েছেন রাশেদ আহমেদ। সে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের মহতর পাড়া গ্রামের রফিক আহমদের ছেলে।

জানা যায়, আগামীকাল ২৩ এপ্রিল (বুধবার) বিকেলে বহু প্রতীক্ষিত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে। রাঙ্গামাটি জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে চট্টগ্রাম, তিন পার্বত্য জেলাসহ বিভাগের ১১ টি জেলা দল। এ গোল্ডকাপ উপলক্ষে পুরো চট্টগ্রাম জেলা থেকে লাখ লাখ খেলোয়ারদের মধ্যে থেকে বাছাই করে সেরা খেলোয়ারদের নিয়ে ১৮ সদস্যের একটি চট্টগ্রাম জেলা ফুটবল টিম গঠিত হয়। এ ১৮ সদস্যের টিমে সেরা পারফরম্যান্স দেখিয়ে স্থান করে নিয়েছেন রাশেদ আহেমদ। আনোয়ারা উপজেলা থেকে একমাত্র রাশেদ আহমদেই এ জেলা টিমে খেলার সুযোগ পেয়েছেন।

এ বিষয়ে সাংবাদিক মোঃ ইমরানুল হক চৌধুরী জানান, রাশেদ আহমেদ চট্টগ্রাম জেলা ফুটবল টিমে খেলার সুযোগ পাওয়ায় আমরা আনোয়ারাবাসী গর্বিত। তার এমন অর্জন সত্যিই অসাধারণ। সে অসাধারণ একজন খেলোয়ার। জাতীয় ফুটবল টিমে খেলার মতো একজন খেলোয়ার। তার যোগ্যতা থাকলেও সুযোগের অভাবে সে এতদিন বঞ্চিত ছিলো। আশা করি, সামনে জাতীয় ফুটবল টিমে খেলার সুযোগ পেলে সে একজন দেশ সেরা ফুটবলার হয়ে উঠবে।

জেলা টিমে সুযোগ পাওয়া ফুটবলার রাশেদ আহমেদ জানান, প্রত্যেকটা ফুটবলারের ইচ্ছা থাকে নিজের জেলার হয়ে খেলার। আমার ও ইচ্ছা ছিল জেলার হয়ে খেলার, আলহামদুলিল্লাহ তা পূরণ হয়েছে। নিজ জেলা টিমে সুযোগ পাওয়ায় খুবই ভালো লাগছে। আমার আরেকটা স্বপ্ন জাতীয় ফুটবল টিমের হয়ে খেলার।

বর্তমানে আমার টার্গেট টিমকে চ্যাম্পিয়ন করানো। নিজের সর্বোচ্চটা দিয়ে সামর্থ্যের প্রমাণ দেওয়ার চেষ্টা করব। আগামী ২৫ এপ্রিল (শনিবার) চট্টগ্রাম জেলা টিমের হয়ে খাগড়াচড়ি জেলা টিমের বিপক্ষে খেলতে নামবো। সকলে আমাদের চট্টগ্রাম জেলার জন্য দোয়া করবেন এবং আমার জন্য ও দোয়া করবেন যাতে সামনে জাতীয় টিমের হয়ে খেলতে পারি।


এই বিভাগের আরো খবর