রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু

মাহফুজ জাহিদ
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৮:১১ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদের (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরের ৫৭ শতাংশ দগ্ধ ছিল।

এ ঘটনায় আরও তিনজন চিকিৎসাধীন। তারা হলেন—মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)।

আজ শুক্রবার (১৫ মে) বেলা পৌনে ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদেরের মৃত্যু হয়।

এর আগে সোমবার (১১ মে) ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় আব্দুল কাদেরসহ চারজনকে উদ্ধার করে সকাল সাড়ে আটটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধদের প্রতিবেশী মো. ফারুক বলেন, গত সোমবার ভোর ছয়টার দিকে বিকট শব্দ শুনে আমরা বাসা গিয়ে দেখতে পান, একই পরিবারের কয়েকজন সদস্য দগ্ধ অবস্থায় পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে ভর্তি দেন চিকিৎসকরা।

তিনি আরও বলেন, আব্দুল কাদের পেশায় অটোরিকশা চালক ছিলেন। তিনি পরিবার নিয়ে ফতুল্লা থানার কুতুবপুর লাকিবাজার এলাকায় বসবাস করতেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ও সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে দগ্ধ হয়ে চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে আব্দুল কাদের শুক্রবার (১৫ মে) বেলা পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৫৭ শতাংশ দগ্ধ ছিল। এছাড়া আহত তিনজনের মধ্যে মেহেদী (১৮ শতাংশ দগ্ধ), সাকিব (১৭ শতাংশ দগ্ধ) ও রাকিব (২৫ শতাংশ দগ্ধ)। তাদের অবস্থাও পর্যবেক্ষণে রাখা হয়েছে।


এই বিভাগের আরো খবর