শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব সম্মেলনে দেশের প্রকৌশল দক্ষতা তুলে ধরেছে আইইবি মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সেক্টর কমান্ডার মেজর জলিল শেরপুর – ৩ আসনে নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা পাইকগাছায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মুল্যে নিত্য পণ্যের বাজার উদ্বোধন : চলবে মাস ব্যাপী ভাণ্ডারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে এমআরবি ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক কারবারি আটক ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: শাহাদাত সভাপতি, সোহেল সম্পাদক ফসল রক্ষা বাঁধে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শাল্লায় জেলা প্রশাসক ময়মনসিংহ সওজ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান মোহনপুরে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন: এলাকায় উত্তেজনা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সায়মা করিম আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন সরিষাবাড়ীতে “শান্তি- শৃঙ্খলা-উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্টে ১ লক্ষ টাকা জরিমানা নবীনগরে ইসলামী ব্যাংক গ্রাহককে অনুসরণের সময় নারী চোর আটক,পুলিশে সোপর্দ কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর সীতাকুণ্ডে শিশু ইরা হত্যার ঘটনায় নারী উন্নয়ন শক্তির তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সেচ-চ্যালেঞ্জ জয় করে নবীনগরে গম চাষে উজ্জ্বল ফলন প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন গ্যাস সংকটে বন্ধ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ: আলামতসহ ৩ আসামী গ্রেপ্তার ভৈরবে ৩ বছর ধরে বিনামূল্যে সেহরি করাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা’র কন্যা জোনাকি মিরপুরে এমপি আমিরুল ইসলাম খান আলীমকে সংবর্ধনা বিজিবি’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির সমন্বয় সভা ও ইফতার অনুষ্ঠিত

চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

প্রায় দেড় বছর ধরে চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালন করে আসা মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।

বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠনের পর থেকেই আইনাঙ্গনসহ বিভিন্ন মহলে এই রদবদল নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সরকারের নীতিনির্ধারক পর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

তাজুল ইসলামের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে আইনজীবী আমিনুল ইসলামের নাম। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী দলের সদস্য ছিলেন এবং তার বিভিন্ন দুর্নীতির মামলা পরিচালনায় যুক্ত ছিলেন। ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ এই পদে একজন অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে পরিচিত আইনজীবীকে আনার পরিকল্পনা করছে বর্তমান সরকার।

এই রদবদলের বিষয়টি আরও জোরালো হয় রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের একটি ফেসবুক পোস্টের পর। তিনি দাবি করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নতুন একজনকে নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। বর্তমান চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে সেই পদে আমিনুল ইসলামকে বিবেচনা করা হচ্ছে এবং এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যে তাজুল ইসলামকে জানিয়ে দেওয়া হয়েছে বলেও পোস্টে উল্লেখ করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেপ্টেম্বরের শুরুতে তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। তার অধীনে জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়ে। বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ২-এ এসব মামলার বিচারকাজ চলছে। ইতোমধ্যে তিনটি মামলার রায় ঘোষণা হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জনকে দণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আবু সাঈদ হত্যাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা এখন রায়ের অপেক্ষায়।

তাজুল ইসলামের মেয়াদে কেবল জুলাই গণহত্যার বিচারই নয়, বরং গত ১৫ বছরের গুম ও নির্যাতনের মামলাগুলোরও বিচার শুরু হয়েছে। মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী-এমপিরা এখন এসব মামলায় বিচারের মুখোমুখি। আগামী ৪ মার্চ রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। এমন এক কর্মব্যস্ত সময়ে চিফ প্রসিকিউটর পরিবর্তনের খবর ট্রাইব্যুনালের ভবিষ্যৎ কার্যক্রমের ওপর কোনো প্রভাব ফেলে কি না, তা-ই এখন দেখার বিষয়।


এই বিভাগের আরো খবর