সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে গণভোট নিয়ে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত মনোনয়ন নাটকের অবসান: বগুড়া-১ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী কাজী রফিকুল ইসলাম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি সেগমেন্টের প্রথম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরাসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ ই-কমার্সে ‘লাইফ টাইম ডিল’র চমক: বাংলাদেশে জোয়েকের অভিষেক গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা ভান্ডারিয়ায় সাবেক যুবদল নেতার সংবাদ সম্মেলন বাংলাদেশ ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংক টিডিএফ রিফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর “হ্যাঁ”ভোট দিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে ফুলবাড়িয়ায় পৌর যুবদলের কার্যক্রম স্থগিত করায় জরুরি সভা অনুষ্ঠিত ঘাটাইলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিদ্যুৎ শ্রমিকদের বিশেষ মোনাজাত নকলায় কন্যা সন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ: বীর প্রতীক আব্দুল হাই সরকার জিয়া পরিবারের চাইতে নির্যাতিত বাংলাদেশে আর কোন পরিবার নেই: আরিফুল হক চৌধুরী মুরাদনগরে গ্রামীণ নারী উদ্যোক্তাদের মাঝে মাশরুম চাষের উপকরণ বিতরণ খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: নিজাম সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল নলছিটির সুবিদপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল   নগরকান্দায় ইমাম-মোয়াজ্জিনদের ধানের শীষের  কাজ করার ঘোষনা   বোয়ালখালীতে হাজী ইউসুফ নাহার ফাউন্ডেশনের ফ্রী চিকিৎসা ক্যাম্প ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশের ভবিষ্যত” শীর্ষক যৌথ বক্তৃতার অনুষ্ঠান বোয়ালখালীতে বিএনপি’র দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন আনোয়ারায় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, চোর গ্রেপ্তার মঞ্জুর দুর্গে আবারো ফাটল ” জেপি’র দুই সাধারণ সম্পাদক সহ ভান্ডারিয়ায় ছয় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান মতলব উত্তর সাদুল্যাপুরে প্রিমিয়ার লিগ সিজন ১৩’তম ক্রিকেট টর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এলজিইডিতে কাটেনি নেতৃত্ব সংকট রুটিন দায়িত্বেই প্রধান প্রকৌশলী বেলাল হোসেন খালেদা জিয়া যে ঘরে চল্লিশ বছর সংসার কেটেছে সেখান তাকে এক কাপড়ে নামিয়ে দিয়েছে: বিলকিস জাহান শিরীন জিয়া ইন্টার ইউনিভার্সিটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনারগাঁও ইউনিভার্সিটি বরিশাল বিভাগীয় বিজেআরআই কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

চিরনিদ্রায় শায়িত ইটিভির নাটোর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা পিপলু

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন গণমাধ্যম ডেস্ক : মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন একুশে টেলিভিশনের নাটোর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা খন্দকার নবীউর রহমান পিপলু। বুধবার (৭ মে) সকালে রাষ্ট্রীয় মর্যাদায় গাড়িখানা কেন্দ্রীয় গোরস্তানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে মারা যান নবীউর রহমান পিপলু। এদিন রাতেই তার মরদেহ নেয়া হয় নাটোর শহরের আলাইপুরের নিজ বাড়িতে। সেখানে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে আলাইপুরের বাতাস।

বুধবার সকালে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথীর নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। এর পর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ নেন বিভিন্ন পেশার মানুষ। পরে তাকে মায়ের কবরে দাফন করা হয় কেন্দ্রীয় গোরস্তানে।

নবীউর রহমান পিপলু ১৯৫৭ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ১১ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তিনি ছিলেন নিস্বন্তন। সাংবাদিকতা শুরু করেন ১৯৮১ সালে এবং একুশে টিভির শুরু থেকেই ছিলেন নাটোর প্রতিনিধি। নাটোরের সাংবাদিকদের অভিভাবক হিসেবে পরিচিতি ছিলেন পিপলু।

তিনি শুধু একজন সাংবাদিকই ছিলেন না, ছিলেন এক সাহসী মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় নাটোরের ট্রেজারি থেকে অস্ত্র সংগ্রহ করে তিনি প্রশিক্ষণ নেন এবং তুফানি ব্যাটালিয়নের সদস্য হিসেবে হিলি, পাঁচবিবি, জয়পুরহাট, গোবিন্দগঞ্জ ও নওগাঁ এলাকায় গেরিলা যুদ্ধে অংশ নেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সময়ে সম্মাননায় ভূষিত হন। তিনি ছিলেন, সমাজ সেবক ও সাংস্কৃতিক কর্মীও।

নবীউর রহমান পিপলু ছিলেন নির্ভীক, নিষ্ঠাবান ও দেশপ্রেমে উজ্জ্বল এক নাম। তার মৃত্যুতে শোকস্তব্ধ নাটোরবাসীসহ সাংবাদিক সমাজ।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর