শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব সম্মেলনে দেশের প্রকৌশল দক্ষতা তুলে ধরেছে আইইবি মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সেক্টর কমান্ডার মেজর জলিল শেরপুর – ৩ আসনে নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা পাইকগাছায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মুল্যে নিত্য পণ্যের বাজার উদ্বোধন : চলবে মাস ব্যাপী ভাণ্ডারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে এমআরবি ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক কারবারি আটক ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: শাহাদাত সভাপতি, সোহেল সম্পাদক ফসল রক্ষা বাঁধে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শাল্লায় জেলা প্রশাসক ময়মনসিংহ সওজ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান মোহনপুরে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন: এলাকায় উত্তেজনা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সায়মা করিম আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন সরিষাবাড়ীতে “শান্তি- শৃঙ্খলা-উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্টে ১ লক্ষ টাকা জরিমানা নবীনগরে ইসলামী ব্যাংক গ্রাহককে অনুসরণের সময় নারী চোর আটক,পুলিশে সোপর্দ কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর সীতাকুণ্ডে শিশু ইরা হত্যার ঘটনায় নারী উন্নয়ন শক্তির তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সেচ-চ্যালেঞ্জ জয় করে নবীনগরে গম চাষে উজ্জ্বল ফলন প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন গ্যাস সংকটে বন্ধ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ: আলামতসহ ৩ আসামী গ্রেপ্তার ভৈরবে ৩ বছর ধরে বিনামূল্যে সেহরি করাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা’র কন্যা জোনাকি মিরপুরে এমপি আমিরুল ইসলাম খান আলীমকে সংবর্ধনা বিজিবি’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির সমন্বয় সভা ও ইফতার অনুষ্ঠিত

চোখ উঠলে কী করবেন, কী করবেন না

অনলাইন ডেস্ক :
বুধবার, ৪ জুন, ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : চোখ ওঠাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় কনজাংটিভাইটিস বলা হয়। এটি একটি ছোঁয়াচে রোগ। এই রোগ হলে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে অন্যজনও আক্রান্ত হন। এই রোগ ভালো হতে ৭ থেকে ১০ দিন লেগে যেতে পারে।

সাধারণত ভাইরাস এবং ব্যাকটেরিয়ার প্রভাবে চোখ ওঠা রোগ হয়। এ ছাড়া অ্যালার্জির কারণেও এই রোগ হতে পারে। বাতাসে আদ্রতা বেশি থাকলেও চোখ ওঠা রোগের প্রকোপ বাড়ে। চোখ উঠলে রোদ এবং ধুলাবালি থেকে চোখকে রক্ষা করা জরুরি।

চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. আরমান হোসেন রনি একটি পডকাস্টে বলেন, ‘‘চোখ উঠলে আপনি বাইরে যাওয়ার সময় চোখে একটি কালো চশমা পরবেন, চোখকে রোদ থেকে রক্ষা করার জন্য। এতে ধুলাবালি থেকেও চোখ রক্ষা পাবে। রোদ এবং ধুলাবালি যাতে চোখের ভেতর প্রবেশ করতে না পারে, এজন্য কালো চশমা পরে বাইরে যেতে হবে।’’

এই চিকিৎসক আরও বলেন, ‘‘চোখ উঠলে বিশ্রাম নিতে হবে। এবং পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে একটু দূরে থাকতে হবে।’’

যা যা করা যাবে না

চোখে পানির ঝাপটা দেওয়া যাবে না।

চোখ কচলানো যাবে না।

চোখে হাত দেওয়ার পরে সেই হাত দিয়ে অন্য কিছু ছোঁয়া যাবে না। অন্য কিছু স্পর্শ করলে সেই জায়গাটা যদি অন্য কেউ স্পর্শ করে তাহলে তারও চোখ ওঠার সম্ভাবনা বেড়ে যায়।

চোখে ময়লা জমলে হালকা কুসুম গরম পানিতে একটি সুতি কাপড় ভিজিয়ে সেই সুতি কাপড় দিয়ে আপনি চোখ পরিষ্কার করে নিতে পারবেন। পরিষ্কার করার পরে কাপড়টি ধুয়ে আবার ব্যবহার করতে পারবেন। অথবা কাপড়টি আপনাকে ফেলে দিতে হবে।

যদি হঠাৎ করে চোখ লাল হয়ে যায় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজনে আর্টিফিশিয়াল টিয়ার, অ্যান্টিবায়োটিক ড্রপ ডোজ ব্যবহার করতে হতে পারে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর