রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

জাপানি কর্মকর্তাদের স্মরণে জাইকার শ্রদ্ধানুষ্ঠান

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন নগর-মহানগর ডেস্ক : ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত সাত জাপানি কর্মকর্তার স্মরণে বার্ষিক স্মরণসভার আয়োজন করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

বুধবার (২ জুলাই) রাজধানীর উত্তরায় মেট্রোরেল এক্সিবিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টারে (এমইআইসি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকায় মেট্রোরেল চালুর পর এটি নগরবাসীর পরিবহন ব্যবস্থার উন্নতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এবং এই সাতজন জাপানি নাগরিক পরামর্শদাতা হিসেবে ঢাকার মেট্রোরেল প্রকল্পের প্রাথমিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের অবদান বাংলাদেশের উন্নয়নযাত্রায় ও জাইকার ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে জাইকার এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাতসুরা মিয়াজাকি বলেন, “বাংলাদেশের ভবিষ্যতের জন্য যারা লক্ষ্য ও নিষ্ঠা নিয়ে কাজ করেছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসাথে, মর্মান্তিক এ ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের সবার প্রতিই আমি শ্রদ্ধা জানাই। আপনারা ওপারে শান্তিতে থাকুন।”

নিহতদের অবদান ও স্মৃতির প্রতি সম্মান জানাতে এবং বাংলাদেশে জাইকার কার্যক্রমে নিয়োজিতদের নিরাপত্তা নিশ্চিতে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাইকা ভবিষ্যতেও বৈশ্বিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান তিনি।

জাপান সরকার ও বাংলাদেশ সরকার এবং আলমেক করপোরেশন, ওরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল ও কাতাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনালসহ বিভিন্ন জাপানি পরামর্শক প্রতিষ্ঠানের অংশীদারিত্বে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও সহকারী মন্ত্রী ইশিজুকি হিদেও, আলমেক করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুজিমা তেতসুজি, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক মহাপরিচালক মোহাম্মদ নুরে আলম, অর্থ মন্ত্রণালয়ের এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক, অর্থ মন্ত্রণালয়ের এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। তারা অনুষ্ঠানে নিহতদের স্মরণে বিশেষ বক্তব্য দেন।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর