শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুপুরে আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

জামায়াত আমিরের বিতর্কিত পোস্ট: চবিতে ‘নারী শক্তির জয় হোক’ স্লোগানে শিক্ষার্থীদের ঝাড়ু মিছিল ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা একটি পোস্টকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। ওই মন্তব্যকে ‘নারীবিদ্বেষী ও অবমাননাকর’ আখ্যা দিয়ে রাতে বিশ্ববিদ্যালয়ে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

জামায়াতের পক্ষ থেকে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করা হলেও শিক্ষার্থীদের ক্ষোভ কমেনি। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকাশ্য ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারী) রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া প্রতিবাদী মিছিলে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। হাতে ঝাড়ু নিয়ে শিক্ষার্থীরা প্রতীকীভাবে নারীবিদ্বেষী মনোভাবকে সমাজ থেকে ঝেটিয়ে বিদায় করার অঙ্গীকার করেন।

শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে “নারী শক্তির জয় হোক”, “কর্মজীবী নারীদের অপমান নয়, সম্মান চাই”, এবং “No More Silence, Zero Tolerance for Harassment” এর মতো স্লোগান দেখা যায়। মেগাফোনে “নারী অপমান মেনে নেব না”, “সম্মান চাই, অধিকার চাই” স্লোগানে মুখরিত হয় পুরো ক্যাম্পাস।

প্রতিবাদ সমাবেশে চবি শিক্ষার্থী মিফতাহ জাহান মীম বলেন, “নারীর মূল দায়িত্ব কেবল পরিবারকেন্দ্রিক—এমন রক্ষণশীল মত এখনকার সমাজ ও ইসলামের প্রকৃত শিক্ষার সাথে সাংঘর্ষিক। পবিত্র কোরআনের সূরা নিসার ৩২ নম্বর আয়াতে নারী ও পুরুষ উভয়ের উপার্জনের অধিকার নিশ্চিত করা হয়েছে। ইনসাফ কায়েমের নামে কর্মজীবী নারীদের অধিকার অস্বীকার করা যায় না।” তিনি আরও যোগ করেন, নারী শক্তির জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই লড়াই চলবে।

বিতর্কিত এই পোস্টের বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। ওই পোস্টটি দলের আনুষ্ঠানিক বা ব্যক্তিগত অবস্থান নয়। ঢাকা মহানগর পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট বিষয়টি খতিয়ে দেখছে বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়।

তবে হ্যাকিংয়ের এই দাবি সত্ত্বেও ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগরসহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা ডা. শফিকুর রহমানের কাছ থেকে বিষয়টির স্পষ্ট ব্যাখ্যা ও প্রকাশ্য ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন।

চবি শিক্ষার্থীরা জানিয়েছেন, কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা রক্ষার দাবিতে তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর