বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

টিউলিপের পদত্যাগপত্র গ্রহণ করে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিবৃতি

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ২:০৭ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন আন্তর্জাতিক ডেস্ক : আর্থিক অসংগতি ও দুর্নীতির অভিযোগে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পরে এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিখেছেন, ‘প্রিয় টিউলিপ আপনার পত্রের জন্য ধন্যবাদ। অত্যন্ত ব্যথিত মনে আপনার মন্ত্রিত্ব থেকে পদত্যাগের বিষয়টি আমি গ্রহণ করছি। সিটি মিনিস্টার হিসেবে আপনি যে দায়িত্ব পালন করেছেন তার জন্য ধন্যবাদ জানাই।’

টিউলিপের বিরুদ্ধে কোনো ধরনের অসংগতি পাওয়া যায়নি দাবি করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার পদত্যাগপত্র গ্রহণের সঙ্গে আমি পরিষ্কার করতে চাই, আমার স্বাধীন পরামর্শক স্যার লরি ম্যাগনাস আমাকে নিশ্চিত করেছেন, মন্ত্রিত্বের আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং আপনার আর্থিক অনিয়মের কোনো প্রমাণও নেই। এ ছাড়া স্বপ্রণোদিত হয়ে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান এবং তদন্তকারী স্যার লরি ম্যাগনাসকে এক্ষেত্রে সম্পূর্ণভাবে সহযোগিতা করায় আপনাকে ধন্যবাদ জানাতে চাই।’

কেয়ার স্টারমার আরও বলেন, ‘ব্রিটেনকে সমৃদ্ধকরণে ও সরকারের কাজে কোনো বিঘ্ন না ঘটাতে আপনি যে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সেটির তারিফ করছি। আপনাকে স্পষ্ট করে জানাতে চাই, আপনার সামনে এগিয়ে যাওয়ার দরজা খোলা রয়েছে।’

উল্লেখ্য, শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি দেওয়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে প্রচণ্ড চাপের মুখে ছিলেন টিউলিপ সিদ্দিক।

অবশেষে চাপের মুখে শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে তাকে।
ঢাকাপ্রতিদিন/এআর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


এই বিভাগের আরো খবর