শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বিএডিসি ভুট্টার ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে বিএডিসির হাইব্রিড ভুট্টার জাতের প্রচার ও প্রসারের জন্য ক্রপ কাটিং এবং মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দিনব্যাপী ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ পূর্ব পাড়পূগী এলাকায় ধান, গম ও ভুট্টার উন্নততর বীজ উৎপাদন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বীজ উৎপাদন কেন্দ্র বিএডিসি ঠাকুরগাঁওয়ের আয়োজনে ভুট্টা ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

ভুট্টা ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএডিসির মহাব্যবস্থাপক (বীজ) আবির হোসেন, অতিরিক্ত মহাব্যবস্থাপক মোশারফ হোসেন রিন্টু, অতিরিক্ত মহাব্যবস্থাপক সেলিম হায়দার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মাজেদুল ইসলাম, অধীক বীজের উপ পরিচালক মনোয়ার হোসেন প্রমুখ।

এ উপলক্ষে স্থানীয় কৃষক ইব্রাহিমের সঙ্গে কথা হলে তিনি জানান, তিনি চলতি মৌসুমে পাঁচ বিঘা জমিতে বিএডিসি হাইব্রিড-৩ জাতের ভুট্টা চাষ করেছেন। প্রতি ৫০ শতক জমিতে এই জাতের ভুট্টা পাওয়া যাচ্ছে ৯০ থেকে ১শ’ মণ। আমার পাঁচ বিঘা জমিতে প্রায় ৪শ’ মণের মতো ফলন হবে বলে আশা করছি। এতে খরচ হয়েছে দেড় লাখ টাকা, আর বিক্রি করতে পারব ৩ লাখ ২০ থেকে ৩০ হাজার টাকা। সব খরচ বাদ দিয়ে দেড় লাখ টাকার বেশি লাভ থাকবে।

একই গ্রামের আরেক কৃষক আমিরুল ইসলাম জানান, তিনি ২৫ শতক জমিতে এই ভুট্টা চাষ করে ৪৫ মণ ফলন পেয়েছেন। তিনি প্রতি বস্তা ১ হাজার ৬৪০ টাকা দরে বিক্রি করে প্রায় দ্বিগুণ লাভ করেছেন। আমিরুল বলেন, “অন্যান্য জাতের ভুট্টা যেখানে ৭০-৮০ মণ হয়, সেখানে বিএডিসির এই হাইব্রিড জাত ৯০ মণের উপরে ফলন দিচ্ছে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে জেলায় ৪৬ হাজার ৩৮০ হেক্টর জমিতে এবং খরিপ-২ মৌসুমে ২০ হাজার ৫৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। রবি মৌসুমে ৫ লাখ ৫৬ হাজার ৮৩০ মেট্রিক টন এবং খরিপ-২ মৌসুমে ১ লাখ ৭১ হাজার ৫৯২ মেট্রিক টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এব্যাপারে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম বলেন, ঠাকুরগাঁওয়ের মাটি ও আবহাওয়া ভুট্টা চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষকেরা এখন অধিক ফলনশীল জাতের দিকে ঝুঁকছেন। বিএডিসির হাইব্রিড জাতের এই ফলন আগামীতে এ অঞ্চলে ভুট্টা চাষ আরও জনপ্রিয় করে তুলবে।
উল্লেখ্য, বিএডিসি চলতি মৌসুম প্রথম বারের মত ৩৩৫৫ জাতের ভুট্টা বীজ ভারত থেকে আমদানি করে স্বল্পমূল্যে কৃষকদের মাঝে সরবরাহ করে। স্বল্পমূল্যে গুণগত মানসম্পন্ন বীজ পাওয়ায় কৃষকরা খুশি। চলতি মৌসুমে ২শ’ টন বীজ বিক্রয় করলেও আগামীতে ২ হাজার টন বীজ বিক্রির আশা করছে ঠাকুরগাঁও বিএডিসি।


এই বিভাগের আরো খবর