বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতকে সংস্কার করা হবে: অর্থ উপদেষ্টা ড. সালেহ্উদ্দিন আহমেদ

মনির হোসেন, নবীনগর
শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৮:৩০ অপরাহ্ন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রনালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. সালেহ্উদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরে আগেই ব্যাংক খাতকে সংস্কার করা হবে। সঞ্চয়পত্রের সুদের হার ঠিক আছে যদি তা আরো বাড়ানো হয় তবে ব্যাংক খাতে ক্ষতিগ্রস্থ হবে। নবীনগর টু বাঞ্ছারামপুর ও আড়াইহাজার সড়কের কাজ একনেকে অনুমোদন হয়েছে,দ্রুতই কাজ শুরু হবে। নবীবগর টু আশুগঞ্জ সড়ক নির্মান ও নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কের সংস্কার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

আজ শনিবার (০৫/০৭) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে তিনি এ কথাগুলো বলেন,তিনি আরো বলেন,নবীনগরসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি উপজেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পরিকল্পনা রয়েছে, সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে।

মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো: দিদারুল আলম সভাপতিত্ব করেন। সভার প্রাধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রনালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. সালেহ্উদ্দিন আহমেদ বলেন,উত্থাপিত নবীনগরের মেগা প্রকল্প গুলো বাস্তবায়ন এবং সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ও মরমি কবি মহর্ষী মনমোহন দত্তের স্মৃতিচারণে মিউজিয়াম নির্মানসহ প্রশাসনের যে সকল সমস্যাগুলো রয়েছে সমাধানের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।এ সময় প্রধান অতিথি কে মহর্ষি কবি মনমোহন দত্তের রচিত রচিত বই ও প্রেসক্লাব সভাপতি মোঃ হোসেন শান্তির রচিত ” অলরাউন্ডার ” বই উপহার প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী সঞ্চালনায় সভায় নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মুনছুর,প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ উপজেলা প্রশাসনের প্রত্যেক দপ্তরে প্রধানগন উপস্থিত ছিলেন। সভা শেষে তিনি তার গ্রামের বাড়ি নবীনগর উপজেলার দড়ী শ্রীরামপুর গ্রামে কিছুক্ষণ সময় কাটান। তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

 


এই বিভাগের আরো খবর