রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রাম জেলা যুবদলের আইকন ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা কাউখালীতে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতামূলক কর্মশালা পীরগাছায় ৪ হাজার ৮০০ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু ব্যাক্তি উদ্যোগে ফটিকছড়ি মরা ধুরুং খাল খনন কৃষকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালত টিলা কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে প্রকৌশলী-সাংসদদের সংবর্ধনা টুংটাং শব্দে মুখরিত মধুখালীর কামারপল্লী কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে হামজনিত জটিলতায়  শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস মাদারগঞ্জে দুই মহিলা মাদককারবারীসহ আটক-৩ শেরপুরে ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা, গর্ভপাতের অভিযোগ জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণার প্রস্তাব প্রধানমন্ত্রীর আনোয়ারায় সড়ক পরিবহন আইনে ৩৬হাজার টাকা জরিমানা খাদ্যে বিষক্রিয়াতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে: খাদ্য প্রতিমন্ত্রী জৈন্তাপুরে ১০৫০ কেজি ভারতীয় চা-পাতাসহ আটক-১ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি আবুল কালাম সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক হরিণ শিকারের জের -ফটিকছড়িতে ৫টি বন্দুক উদ্ধার,মামলা দায়ের জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : মিয়া গোলাম পারওয়ার প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান “শাসক নয়, ইউনিয়নবাসীর সেবক হতে চাই : আমিনুল ইসলাম বজলু আনোয়ারায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৫ দিনের কারাদণ্ড মুস্তাফিজুর রহমান কাওছার এর মত মানবিক মানুষ সমাজে প্রয়োজন গোলাম আম্বিয়া কয়েস শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন আনোয়ারায় এনসিপির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ দুই দশক পর জাতীয় আয়োজনে মুখর ত্রিশাল, আগামীকাল আসছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার দিনাজপুর ৪২ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মদ উদ্ধার

ডেঙ্গু জ্বর, যা জানা দরকার

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১২:০৬ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : ডেঙ্গু জ্বর এক পরিচিত আতঙ্ক হয়ে ফিরে আসে। এডিস মশার মাধ্যমে ছড়ানো এই ভাইরাসজনিত রোগটি একদিকে যেমন একটি সাধারণ জ্বর হিসেবে শুরু হয়, তেমনি কিছুক্ষেত্রে তা হয়ে উঠতে পারে প্রাণঘাতী। তাই সময়মতো সতর্ক হওয়াই আমাদের সবার জন্য অত্যন্ত জরুরি। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও কিছু সাধারণ নিয়ম মেনে চলা। বিশেষ করে শিশুকে নিরাপদ রাখতে আমাদের আরও যত্নশীল হতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে করণীয়
শিশুকে ঘুমানোর সময় মশারির মধ্যে রাখতে হবে। দিনের বেলায়, যত কষ্টই হোক, ফুলহাতা জামা-কাপড় পরানো উচিত। স্কুলে যাওয়ার আগে মশানিরোধক ক্রিম ব্যবহার করা দরকার। বাসা এবং আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার রাখতে হবে, যাতে কোথাও পানি জমে মশার বংশবিস্তার না ঘটে।
যাদের নিজস্ব গাড়ি আছে, তাদের গাড়িতেও যেন মশা প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখা উচিত। শিশুরা যখন খেলতে যাবে, তখন তাদের গায়ে মশানিরোধক ক্রিম লাগিয়ে দিতে হবে এবং প্রয়োজনে অভিভাবকেরা মিলে খেলার জায়গা পরিষ্কার রাখার উদ্যোগ নিতে হবে।
জ্বর হলে কী করবেন?
যদি সতর্কতার পরেও এই মৌসুমে জ্বর দেখা দেয়, তাহলে প্রথম থেকেই শিশুকে প্রচুর তরল জাতীয় খাবার খাওয়ানো উচিত। ছয় ঘণ্টা পরপর প্যারাসিটামল সিরাপ বা সাপোজিটরি ব্যবহার করা যেতে পারে, তবে কখনোই দ্রুত জ্বর কমানোর জন্য ক্লোফেনাক জাতীয় ওষুধ ব্যবহার করা যাবে না, কারণ এটি শিশুর জন্য বিপজ্জনক।
জ্বরের প্রথম তিন দিনের মধ্যেই CBC ও ডেঙ্গু NS1 টেস্ট করানো উচিত। এই টেস্টগুলো এখন দেশের প্রায় সব সরকারি ও বেসরকারি হাসপাতালে সহজলভ্য ও সুলভমূল্যে করা যায়।
জ্বরের প্রথম ৭২ ঘণ্টার মধ্যে যদি শিশুর অতিরিক্ত বমি হয়, খুব দুর্বল দেখায়, খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়, প্রস্রাব কমে যায়, আগে ডেঙ্গু হয়ে থাকে, অন্য কোনো দীর্ঘমেয়াদি রোগ বা অতিরিক্ত ওজনজনিত সমস্যা থাকে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তিন দিনের পর শিশুর কী পরীক্ষা করাতে হবে, কত ঘনঘন করাতে হবে এবং কখন হাসপাতালে ভর্তি করতে হবে, এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই নিকটস্থ শিশু বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।
ক্রিটিক্যাল পিরিয়ড
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, জ্বর সেরে যাওয়ার পরবর্তী ৭২ ঘণ্টাকে বলা হয় ‘ক্রিটিক্যাল পিরিয়ড’। এই সময়টাতেই ডেঙ্গুর জটিলতা সবচেয়ে বেশি দেখা দেয়। রক্তক্ষরণ, শক সিনড্রোমসহ নানা জটিলতা এই সময়ে হঠাৎ করেই শুরু হতে পারে। তাই জ্বর কমে গেলেই নিশ্চিন্ত হয়ে যাওয়ার সুযোগ নেই। বরং এই সময়টাতে শিশুকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা সবচেয়ে নিরাপদ। গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, অনেক শিশু শুরু থেকেই ডেঙ্গুর জটিলতায় আক্রান্ত হচ্ছে এবং তাদের সুস্থ হতে অনেক বেশি সময় লাগছে। সেই কারণে প্রথম থেকেই আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে; যেন আমাদের সন্তানরা এই ভয়ংকর রোগে আক্রান্ত না হয়।
ডেঙ্গু জ্বর নিয়ে ভয় নয়, বরং সঠিক জ্ঞান, সতর্কতা এবং সচেতনতাই আমাদের রক্ষা করতে পারে। আসুন, আমরা নিজেরা সচেতন হই এবং আমাদের পরিবার ও সমাজকে নিরাপদ রাখার দায়িত্ব সবাই মিলে ভাগ করে নিই। v

[ সিনিয়র কনসালট্যান্ট ও কোঅর্ডিনেটর পেডিয়াট্রিকস ডিপার্টমেন্ট, এভারকেয়ার হসপিটাল, ঢাকা]
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর