বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৫ মে, ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন নারী শিশু ও ডেস্ক : খেলতে গিয়ে ডোবায় পড়ে রাঙ্গুনিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম ভূমিরখীল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হচ্ছে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম ভূমিরখীল গ্রামের প্রবাসী মোহাম্মদ ইলিয়াসের ছেলে মোহাম্মদ আনাস (৭) এবং মো. ফোরকানের ছেলে ইয়াছিন আরফাত (৫)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তারা একসাথে খেলতে বের হয়। বিকেলে তাদের কোথাও দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর রাত ৮টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. দিদারুল আলম জানান, ‘এদিন দুপুর সাড়ে ৩টার দিকে তারা দুইজন নিখোঁজ হয়। এরপর তাদের সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে রাত পৌনে ৮টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে তাদের নিথর দেহ উদ্ধার হয়।

তিনি বলেন, ডোবাটি বাড়ির মাটি ভরাটের জন্য খনন করা হয়েছিল। পরিত্যক্ত ডোবাটি শুকনো অবস্থায় ছিল, তবে কয়েকদিনের বৃষ্টিতে পানি ভর্তি হয়ে সমতলের সাথে একাকার হয়ে গেছে। শিশু দু’টি দুর্ঘটনাবশত সেখানে পড়েই প্রাণ হারিয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর