রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা

ফরিদুল ইসলাম, জামালপুর
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ড. নিলোফার চৌধুরী মনিকে সংবর্ধনা দিয়েছে জামালপুর প্রেসক্লাব।

বৃহস্পতিবার রাত ৮টায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন।

সংবর্ধনায় ড. নিলোফার চৌধুরী মনি এমপি বলেন, আমি আপনাদেরই লোক, গণমাধ্যমে বিশেষ করে টেলিভিশনের টকশোতে নিয়মিত পদচারনা আমার রয়েছে। সাংবাদিকদের জন্য আমি এ পর্যন্ত এসেছি।
আমি আশা রাখি আমার সাংবাদিক ভাইয়েরা আমার পাশে থেকে আমাকে সহযোগীতা করবেন। আমিও আপনাদের দেখানো পথে কাজ করতে চাই।

তিনি আরো বলেন, জামালপুর আমার শিকড়ের জায়গা। এই জেলার মানুষের ভালোবাসা ও সম্মান আমাকে অনুপ্রাণিত করে। আমি জনগণের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই বলে প্রত্যাশা ব্যাক্ত করেছেন তিনি।

তিনি আরো বলেন, এ জেলার মানুষ জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা সঠিক ভাবে পাচ্ছেনা। হাসপাতালে গড়ে উঠা সিন্ডিকেট গড়ে তুলে চিকিৎসা সেবা জিম্মি করায় সঠিক চিকিৎসা সেবা পাচ্ছেনা। এই সিন্ডিকেটকে ভাঙতে হবে। সিন্ডিকেট না ভাঙলে স্বাস্থ্যসেবা সাধারন মানুষের দৌড়গৌরায় পৌছাতে পারবেনা। জামালপুরের নকশী কাথাসহ নানা সমস্যায় বিষয়ে কাজ করার অঙ্গীকার করেন।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য এন এন তাপস পাঠান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরুজ মিয়া, সাংবাদিক সাজ্জাদ আনসারী, বজলুর রহমান, আনোয়ার হোসেন মিন্টু ও শওকত জামান।

এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, ড. নিলোফার চৌধুরী মনি দীর্ঘদিন ধরে গণমাধ্যম ও টকশোর মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জামালপুরবাসী গর্বিত।

অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর