বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

ঢাকার বুকে একটুকরো আরব: বাংলাদেশে প্রথম অ্যারাবিক রেস্টুরেন্ট লাহাম মানদি’র যাত্রা শুরু

অনলাইন ডেস্ক :
শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন

আরবী সংস্কৃতির রয়েছে হাজার বছরের ইতিহাস। প্রাচীনকাল থেকে ঐতিহ্যবাহী এবং আভিজাত্যপূর্ণ আয়োজনের জন্য আরবী খাবারের সুবাস ছড়িয়েছে বিশ্বজুড়ে। তবে আরবী খাবারের জন্য এখন আর আরবে যেতে হচ্ছেনা। বরং, ঢাকার ভোজনবিলাসীদের রাজধানীখ্যাত বেইলি রোডেই পাওয়া যাবে অথেনটিক আরবী খাবারের ব্যতিক্রমী স্বাদ। এমনটিই বলছিলেন বাংলাদেশের প্রথম অ্যারাবিক রেস্টুরেন্ট লাহাম মানদি’র স্বত্বাধিকারী ফজলে সোহরাব।

আজ ১লা ফেব্রুয়ারী ২০২৫ ঢাকার বেইলি রোডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ব্যতিক্রমী রেস্টুরেন্ট লাহাম মানদি।

উদ্বোধন অনুষ্ঠানে উল্লেখযোগ্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রেস্টুরেন্ট সোসাইটি’ প্রধান নির্বাহী জাহিদ হাসান, উইজ্যাপস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু রায়হান, তরুণ শিল্পোদ্যোক্তা এবং সঙ্গীত শিল্পী ও পরিচালক তারুণ্য হীরা প্রমুখ।

নিজের অনুভূতি ব্যক্ত করে তারুণ্য হীরা বলেন,
ব্যবসায়ী হিসেবে পারিবারিকভাবে রেস্টুরেন্ট ব্যবসার সাথে সম্পৃক্ততা থাকায় লাহাম মানদি’র লোকেশন, এনভায়রনমেন্ট, মেন্যু ডিজাইন এবং সেটার অথেন্টিক টেস্ট এর জন্য যোগ্য শেফ নির্বাচন, এবং সবচাইতে বড় বিষয় খাবারের মান এবং পরিচ্ছন্নতার দিকটা আমি প্রথমেই দেখেছি। ওদিকে শিল্পী হিসেবে রন্ধনশিল্পকেও আমি সংস্কৃতির অংশ মনে করি, সুতরাং খাবারের স্বাদ এবং পরিবেশনের শিল্পগুণ যাচাই করেও লাহাম মানদিকে আমি অবশ্যই এগিয়ে রাখবো। আমি আশা করবো শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের মানুষও এই স্বাদ উপভোগ করবেন।

লাহাম মানদি’র স্বত্বাধিকারী ফজলে সোহরাব
বলেন, বাংলাদেশের অনেক নামীদামী রেস্টুরেন্টের বুফেতেই অ্যারাবিক খাবারের কিছু প্রিপারেশন থাকলেও একেবারে পুরোপুরিভাবে আরবের খাদ্যসংস্কৃতির তুলে ধরার তেমন কোন আয়োজন সাধারণত চোখে পড়েনা। সৌদি আরবে আমার প্রায় দেড় দশক বসবাসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে চেষ্টা করেছি ভোজনরসিকদের জন্য আরবের জনপ্রিয় খাবার লাহাম মানদি, কাবসা, ফিশ ফাহাম, অ্যারাবিক শর্মা ইত্যাদির প্রকৃত স্বাদটি উপহার দিতে।
তবে আরবী খাবারের পাশাপাশি প্রচলিত ঐতিহ্যবাহী দেশী খাবার, বিভিন্নরকমের মুখরোচক কাবাব এবং বাহারী ড্রিংকসের নিয়মিত আয়োজনও থাকছে বলে জানান এই উদ্যোক্তা।

ব্যতিক্রমী এই রেস্টুরেন্টটির ব্র‍্যান্ড ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট এবং তত্বাবধান সম্পন্ন করেছে রেস্টুরেন্ট সোসাইটি। এ প্রসঙ্গে রেস্টুরেন্ট সোসাইটির প্রতিষ্ঠান প্রধান জাহিদ হাসান জানান, বাংলাদেশে রেস্টুরেন্ট ব্যবসায়ের কনসালটেন্সি নিয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতার পরও আমাকে বলতে হচ্ছে যে লাহাম মানদি আমার অন্যতম সেরা কাজগুলোর একটি। আশাকরি আমাদের মাধ্যমে পরিচালিত অন্যান্য রেস্টুরেন্টগুলোর মত এটিও সব শ্রেণীর মানুষের সন্তুষ্টি অর্জন করে নিবে।

উদ্বোধন উপলক্ষে বর্তমানে অতিথিদের জন্য বিশেষ অফার চলমান রয়েছে লাহাম মানদি তে।


এই বিভাগের আরো খবর