সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে গণভোট নিয়ে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত মনোনয়ন নাটকের অবসান: বগুড়া-১ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী কাজী রফিকুল ইসলাম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি সেগমেন্টের প্রথম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরাসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ ই-কমার্সে ‘লাইফ টাইম ডিল’র চমক: বাংলাদেশে জোয়েকের অভিষেক গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা ভান্ডারিয়ায় সাবেক যুবদল নেতার সংবাদ সম্মেলন বাংলাদেশ ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংক টিডিএফ রিফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর “হ্যাঁ”ভোট দিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে ফুলবাড়িয়ায় পৌর যুবদলের কার্যক্রম স্থগিত করায় জরুরি সভা অনুষ্ঠিত ঘাটাইলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিদ্যুৎ শ্রমিকদের বিশেষ মোনাজাত নকলায় কন্যা সন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ: বীর প্রতীক আব্দুল হাই সরকার জিয়া পরিবারের চাইতে নির্যাতিত বাংলাদেশে আর কোন পরিবার নেই: আরিফুল হক চৌধুরী মুরাদনগরে গ্রামীণ নারী উদ্যোক্তাদের মাঝে মাশরুম চাষের উপকরণ বিতরণ খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: নিজাম সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল নলছিটির সুবিদপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল   নগরকান্দায় ইমাম-মোয়াজ্জিনদের ধানের শীষের  কাজ করার ঘোষনা   বোয়ালখালীতে হাজী ইউসুফ নাহার ফাউন্ডেশনের ফ্রী চিকিৎসা ক্যাম্প ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশের ভবিষ্যত” শীর্ষক যৌথ বক্তৃতার অনুষ্ঠান বোয়ালখালীতে বিএনপি’র দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন আনোয়ারায় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, চোর গ্রেপ্তার মঞ্জুর দুর্গে আবারো ফাটল ” জেপি’র দুই সাধারণ সম্পাদক সহ ভান্ডারিয়ায় ছয় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান মতলব উত্তর সাদুল্যাপুরে প্রিমিয়ার লিগ সিজন ১৩’তম ক্রিকেট টর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এলজিইডিতে কাটেনি নেতৃত্ব সংকট রুটিন দায়িত্বেই প্রধান প্রকৌশলী বেলাল হোসেন খালেদা জিয়া যে ঘরে চল্লিশ বছর সংসার কেটেছে সেখান তাকে এক কাপড়ে নামিয়ে দিয়েছে: বিলকিস জাহান শিরীন জিয়া ইন্টার ইউনিভার্সিটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনারগাঁও ইউনিভার্সিটি বরিশাল বিভাগীয় বিজেআরআই কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১:৫৪ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও বলা হয়, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী বিভাগের বাঘাবাড়ি উপজেলায় ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়া উপজেলায় ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, আজ ভোর ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় নরসিংদীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৮ মিলিমিটার।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। ঢাকায় বাতাসের গতি পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর