সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে গণভোট নিয়ে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত মনোনয়ন নাটকের অবসান: বগুড়া-১ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী কাজী রফিকুল ইসলাম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি সেগমেন্টের প্রথম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরাসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ ই-কমার্সে ‘লাইফ টাইম ডিল’র চমক: বাংলাদেশে জোয়েকের অভিষেক গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা ভান্ডারিয়ায় সাবেক যুবদল নেতার সংবাদ সম্মেলন বাংলাদেশ ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংক টিডিএফ রিফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর “হ্যাঁ”ভোট দিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে ফুলবাড়িয়ায় পৌর যুবদলের কার্যক্রম স্থগিত করায় জরুরি সভা অনুষ্ঠিত ঘাটাইলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিদ্যুৎ শ্রমিকদের বিশেষ মোনাজাত নকলায় কন্যা সন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ: বীর প্রতীক আব্দুল হাই সরকার জিয়া পরিবারের চাইতে নির্যাতিত বাংলাদেশে আর কোন পরিবার নেই: আরিফুল হক চৌধুরী মুরাদনগরে গ্রামীণ নারী উদ্যোক্তাদের মাঝে মাশরুম চাষের উপকরণ বিতরণ খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: নিজাম সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল নলছিটির সুবিদপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল   নগরকান্দায় ইমাম-মোয়াজ্জিনদের ধানের শীষের  কাজ করার ঘোষনা   বোয়ালখালীতে হাজী ইউসুফ নাহার ফাউন্ডেশনের ফ্রী চিকিৎসা ক্যাম্প ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশের ভবিষ্যত” শীর্ষক যৌথ বক্তৃতার অনুষ্ঠান বোয়ালখালীতে বিএনপি’র দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন আনোয়ারায় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, চোর গ্রেপ্তার মঞ্জুর দুর্গে আবারো ফাটল ” জেপি’র দুই সাধারণ সম্পাদক সহ ভান্ডারিয়ায় ছয় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান মতলব উত্তর সাদুল্যাপুরে প্রিমিয়ার লিগ সিজন ১৩’তম ক্রিকেট টর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এলজিইডিতে কাটেনি নেতৃত্ব সংকট রুটিন দায়িত্বেই প্রধান প্রকৌশলী বেলাল হোসেন খালেদা জিয়া যে ঘরে চল্লিশ বছর সংসার কেটেছে সেখান তাকে এক কাপড়ে নামিয়ে দিয়েছে: বিলকিস জাহান শিরীন জিয়া ইন্টার ইউনিভার্সিটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনারগাঁও ইউনিভার্সিটি বরিশাল বিভাগীয় বিজেআরআই কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী আন্তর্জাতিক মাল্টিফেইথ কর্মশালা

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দু’দিনব্যাপী আন্তর্জাতিক মাল্টিফেইথ কর্মশালা শুরু হয়েছে।

ঢাবি’র উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে এই কর্মশালা উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ত:ধর্মীয় ও আন্ত:সাংস্কৃতিক সংলাপ কেন্দ্র, যুক্তরাষ্ট্রভিত্তিক মাল্টি- ফেইথ নেইবারস নেটওয়ার্ক (এমএফএনএন) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) যৌথভাবে এই কর্মশালা আয়োজন করেছে।

ঢাবি’র উপাচার্য সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করে বলেন, আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। এসময় ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাই গণঅভ্যূত্থানকে দেশের ইতিহাসে এক মাইলফলক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে সমাজের সব বৈষম্য দূর করতে হবে। সামাজিক বিভক্তি দূর করে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হবে। এই কর্মশালা এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালা আয়োজক কমিটির আহ্বায়ক এবং আন্ত:ধর্মীয় ও আন্ত:সাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাবি পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, এমএফএনএন-এর সহ-প্রতিষ্ঠাতা ড. বব রবার্টস জুনিয়র, ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকার চেয়ারম্যান ইমাম মোহাম্মদ মাজিদ, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. এম শমশের আলী, আইআরএফ সেক্রেটারিয়েট’র প্রেসিডেন্ট নাদিন মায়েনজা, ইনস্টিটিউট অব গ্লোবাল এনগেজমেন্ট’র সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট জেমস চেন, বিআইআইটি’র মহাপরিচালক অধ্যাপক ড. এম আব্দুল আজিজ, বাংলাদেশ ক্যাথলিক চার্চের প্রধান আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ এবং ঢাকাস্থ রামকৃষ্ণ মিশনের ব্যবস্থাপনা কমিটির সদস্য স্বামী অম্বেশানন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। গ্লোবাল মুসলিম অ্যাফেয়ার্সের সিনিয়র অ্যাডভাইজার সাইয়েদ মুক্তাদির স্বাগত বক্তব্য দেন।

কর্মশালায় ঢাবি’র শিক্ষক, গবেষক, শিক্ষার্থীসহ বিভিন্ন ধর্মীয় নেতা ও সংস্থার প্রতিনিধিগণ অংশ নিচ্ছেন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর