মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

তিনজনকে পিটিয়ে হত্যা : দুই দিনেও হয়নি মামলা, পুলিশি পাহারায় লাশ দাফন

অনলাইন ডেস্ক :
শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন অপরাধ ও দূর্নীতি ডেস্ক : কুমিল্লার মুরাদনগরে মা ও তাঁর দুই সন্তানকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনার দুই দিন পার হলেও থানায় মামলা হয়নি। শুক্রবার (৪ জুলাই) দুপুরে পরিবারের কাছে লাশ তিনটি হস্তান্তর করা হয়েছে। এরপর রাত ৮টার পর পুলিশি পাহারায় লাশগুলো স্থানীয় কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান এসব তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের পরিবারের কাউকে পাওয়া যাচ্ছে না, তাদের খোঁজা হচ্ছে।কেউ না এলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।
শুক্রবার দুপুরে ঘটনাস্থল কড়ইবাড়ী গ্রামে গিয়ে দেখা গেছে সুনসান নীরবতা। আশপাশের কয়েকটি গ্রামেও থমথমে পরিস্থিতি। জনশূন্য হয়ে পড়েছে গ্রামগুলো।

ঘটনার পর থেকেই এলাকার সব দোকানপাট বন্ধ। নিহতদের রুবির বাড়ির সামনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।বাড়ির ভেতরে গিয়ে দেখা গেছে, উঠানে রক্তের ছোপ ছোপ দাগ। পাহারায় থাকা এক পুলিশ সদস্য জানালেন, এই উঠানেই গৃহকর্ত্রী রুবিকে হত্যা করা হয়েছে।

সিঁড়ির কাছে বস্তা ও কাপড় দিয়ে ঢাকা জমাটবাঁধা রক্তের দাগ দেখিয়ে তিনি জানান, রুবির ছেলে রাসেলকে এখানে পিটিয়ে হত্যা করা হয়।বাড়ির বাইরে একটি দোকানের শাটারে রক্তের দাগ দেখিয়ে স্থানীয় বাসিন্দা রহিমা বেগম বলেন, এখানে রুবির মেয়ে জোনাকিকে পিটিয়ে হত্যা করা হয়। জোনাকি লোকজনের ভয়ে বাড়ি থেকে পালাতে গেলে তাঁকে এখানে ধরে পিটিয়ে হত্যা করা হয়।

কড়ইবাড়ী বাজার জামে মসজিদে জুমার নামাজেও মুসল্লির সংখ্যা ছিল একেবারেই কম। কয়েকজন মুসল্লি নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৃহস্পতিবারের ঘটনার পর মামলা, সাক্ষী ও ঢালাও গ্রেপ্তার আতঙ্কে গ্রামের অনেক পুরুষ পালিয়ে গেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী বাঙ্গরা বাজারের ব্যবসায়ী মো. রাহাত ও সোলায়মান বলেন, শত শত মানুষের হাতে ছিল লাঠি ও রড। তারা বাড়িতে ঢুকে যাকে যেখানে পেয়েছে, পিটিয়ে মেরেছে। তারা মাদকের সঙ্গে জড়িত এটা সঠিক, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে গ্রামবাসী অন্যায় করেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মুরাদনগরের কড়ইবাড়ী গ্রামে এলাকাবাসী একটি মোবাইল ফোন ছিনতাই ও মাদক ‘ব্যবসার’ অভিযোগ তুলে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করে।

নিহতরা হলেন ওই গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৮), তাঁর ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে জোনাকি আক্তার (৩২)। হামলায় আহত আরেক মেয়ে রুমা আক্তার (২৫) সংকটাপন্ন অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর